২৬-র নির্বাচনের দিশা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী, ধর্মতলায় জানালেন জয়প্রকাশ মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২৬-র নির্বাচনের দিশা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক ২১ জুলাই হতে চলেছে। এই ২১ জুলাইয়ের জনসমাগমের রেকর্ড ভাঙে আরেকটি ২১ জুলাই। মঙ্গলবার ধর্মতলায় খুঁটিপুজোর মাধ্যমে মঞ্চবাঁধার কাজ শুরু হয়েছে। সেখান থেকেই এমন বার্তা দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এদিনের খুঁটিপুজোয় তিনি হাজির ছিলেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী শহিদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের দিশাও ঠিক করে দেবেন।

প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ শুরু হয় খুঁটিপুজো করেই। এতদিন এই খুঁটিপুজোয় হাজির থাকতেন সুব্রত বক্সি সহ তৃণমূলের নেতৃত্ব। এবারে হাজির রয়েছেন জয়প্রকাশ মজুমদার, সায়নী ঘোষ সহ অন্যান্যরা। প্রতিবছর ২১ জুলাইয়ের সময় বৃষ্টি হয়। বৃষ্টি ও ২১ জুলাই একে অপরের সঙ্গে জড়িত। কাকভেজা হয়ে বক্তব্য রাখতেও দেখা গিয়েছে নেতৃকে। মঙ্গলবার খুঁটিপুজোর দিনেও বৃষ্টিতে ভিজেছে শহর।

এদিন জয়প্রকাশ মজুমদার বলেছেন, ভারতে যেভাবে গণতন্ত্র ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করার দিশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় পদক্ষেপ ভারত তথা পশ্চিমবঙ্গকে শক্তিশালী করবে। বাঙালির অস্মিতা নিয়ে খেলা করছে বিজেপি, তাঁদের বিরুদ্ধে লড়াইয়ের দিক নির্দেশ করবেন। পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব কম হতে হতে শূণ্যে পৌঁছবে। এখানে কিছু কিছু দুষ্কৃতীকারীরা ঘটনা ঘটিয়েছে। রাজ্য পুলিশ দ্রুততার সঙ্গে তার ব্যবস্থা নিয়েছে। কিছু হিংসার ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে। ক্রাইম রেকর্ডে দেখা যাবে বাংলায় ক্রাইমের ঘটনা অনেক কম। ডবল ইঞ্জিনের রাজ্যের তুলনায় ভাল অবস্থায় রয়েছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে