দাউ দাউ করে জ্বলছে বেলেঘাটার বন্ধ কারখানা, সামাল দিতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা

বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় বেলা ১২টার সময়েও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কার্যত আগুনের সঙ্গে অসম লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের কারখানা বন্ধ(Closed Factory) হয়ে পড়ে ছিল। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সেই কারখানা থেকেই গলগল করে কালো ধোঁয়া বেড়িয়ে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহুর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মধ্য কলকাতার(Kolkata) বেলেঘাটা(Beleghata) এলাকার ক্যানাল ওয়েস্ট রোডে(Cannel West Road)। প্রক্সুর মানুষ জড়ো হয়ে যান কারখানার সামনে। তার মাঝেই কারখানার ভিতরে থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কারে সেই আগুন ছড়িয়ে পড়ে। সশব্দে বিস্ফোরণের(Fire With Blast) পরে তা দাউদাউ করে জ্বলতে থাকে। আতঙ্কে ছোটাছুটি করা শুরু করে দেন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। প্রথমে ৫টি ইঞ্জিন এলেও পরে আরও ৩টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিন্তু বেলা ১২টার সময়েও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কার্যত আগুনের সঙ্গে অসম লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন, ঠাকুর দেখতে বেড়িয়ে সপ্তমীর রাতে পার্ক স্ট্রিট থেকে নিখোঁজ তরুণী

তবে কারখানা বন্ধ থাকায় সেখানে ভিতরে কারোর আটককে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই হতাহতের সম্ভাবনাও থাকছে না। যদিও এলাকাবাসী চিন্তিত, আগুন না কারখানার বাইরের বসতি এলাকায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এদিন যে কারখানায় আগুন লেগেছে তা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলের পাশেই রয়েছে ঘন জনবসতি। আগুন বসতি এলাকায় ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানায় থাকা কোনও রাসায়নিক থেকেই আগুন ছড়িয়েছে। আগুন নেভাতে দমকলের তরফে ফোম ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন, সুপ্রিম নির্দেশের পরে পরেই রাজ্যে শুরু সিভিক সুমারির কাজ

দমকলের কর্মীদেরও প্রাথমিক অনুমান, কারখানার ভেতরে মজুত থাকা কোনও রাসায়নিক থেকেই আগুন লেগেছে। কিন্তু তা ভয়াবহ আকার ধারন করেছে ভিতরে থাকা তিনটি ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায়। সেই আগুন নিয়ন্ত্রণে আনতেই যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকে। আগুন প্রায় ৬ বছর আগে বন্ধ হয়ে যায় ওই কারখানা। সেই কারনেই অনেকের দাবি, কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কারখানার জমি বিক্রি করে দেওয়ার জন্য।

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট