দময়ন্তীর নজরদারিতে চার ধর্ষণ মামলার তদন্তের নির্দেশ হাইকোর্টের

মাটিয়া, ইংরেজ বাজার, বাঁশদ্রোণী এবং দেগঙ্গা চার ধর্ষণ মামলায় কলকাতা পুলিশের স্পেশাল সিপি দময়ন্তী সেনের নজরদারিতে হবে তদন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার ধর্ষণ মামলায় কলকাতা পুলিশের স্পেশাল সিপি দময়ন্তী সেনের নজরদারিতে হবে তদন্ত। মাটিয়া, ইংরেজ বাজার, বাঁশদ্রোণী এবং দেগঙ্গার ঘটনায় তদন্ত হবে দময়ন্তী সেনের নজরদারিতে।  মঙ্গলবার এমন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কেন বার বার একই ঘটনা ঘটছে রাজ্যকে প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, বিগত দিনের অভিজ্ঞতা বলছে, দময়ন্তী নিরপেক্ষ ভাবে তদন্ত করেছেন। উল্লেখ্য, পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডে তদন্ত করেছিলেন দময়ন্তী সেন। পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন দময়ন্তী। তখন তিনিই ওই ঘটনার তদন্ত করেছিলেন। মাটিয়া, ইংরেজ বাজার, বাঁশদ্রোণী এবং দেগঙ্গার চার ধর্ষণের ঘটনার তদন্তে গোটা বিষটির নেতৃত্ব দেবেন দময়ন্তী সেন। আগামী ২০ এপ্রিল এই মামলার শুনানি। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এও জানায় দময়ন্তী যদি দায়িত্ব নিতে না চান তবে তিনি তা আদালতকে সরাসরি জানাতে পারেন। এদিন শুনানির সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ‘‘দু থেকে তিনটি ঘটনা পর পর ঘটল। কী হচ্ছে? কেন এমন ঘটনা? আমি বাকরুদ্ধ!’’

গত ২৩ মার্চ মাটিয়ায় এক কিশোরীকে ধর্ষণ করে এক যুবক।  এই ঘটনায় নাম জড়ায় মেয়েটির সম্পর্কিত এক পিসির। এরপরই ধর্ষণের মূল মাস্টারমাইন্ড অর্থাৎ নির্যাতিতার পিসি রোজিনা বিবিকে চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে যান জেলার এসপি, বাদুড়িয়ার এসডিপিও ও মাটিয়া থানার ওসি-সহ একাধিক পুলিশ আধিকারিক।

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু