আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তরুণ প্রজন্মকে ব্যবসামুখী করার উদ্যোগ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: তরুণরাই দেশের ভবিষ্যৎ। এবার ব্যবসায়িক ক্ষেত্রে তাঁদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বড়সড় উদ্যোগ নিল রাজ্য। যুবকদের ব্যবসামুখী করতে আর্থিক সহায়তা দেবে রাজ্য। জানা গিয়েছে, আগামী ২৩ অগাষ্ট কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে তাঁদের হাতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তুলে দেবেন। আর সেখানেই ব‌্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে  ৩০০ কোটির আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হবে।

কর্মসংস্থানে জোয়ার আনতে মুখ‌্যমন্ত্রী এমনিতেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। কখনও বড় বড় শিল্পসংস্থাকে সঙ্গে নিয়ে শিল্পের উপযোগী প্রশিক্ষণের ব‌্যবস্থা করেছেন। আবার কখনও সরাসরি চাকরির ব‌্যবস্থা করেছেন। সম্প্রতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে আরও বিনিয়োগ টানতে বিশেষ কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচির নাম দিয়েছেন শিল্পের সমাধানে।

গত ১ অগাষ্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। আগামী ১৮ অগাষ্ট পর্যন্ত চলবে। জানা গিয়েছে, আগামী ২৩ অগাষ্ট বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে  ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মাস’ হিসেবে উদযাপিত হবে ।  জেলার প্রতিটি ব্লকে, শিল্পের সমাধানে-র ক‌্যাম্প বসেছে। কলকাতা পুরসভার সব বোরোতেও এই একই শিবির হচ্ছে। এছাড়া অন্যান্য পুরসভা ও মিউনিসিপ্যালিটিতে মহকুমা স্তরে ক‌্যাম্প চলছে। যেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পের ঋণ এবং স্বনির্ভর গোষ্ঠীর জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। প্রতিটি শিবিরেই উপস্থিত থাকছেন বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধি। ঋণের জন্য সবরকমভাবে সহায়তা করা হচ্ছে নতুন শিল্পোদ্যোগীদের।

সূত্রের খবর, ১৮ অগাষ্টের মধ্যে ভবিষ‌্যৎ ক্রেডিট কার্ডে আবেদনকারীর সংখ‌্যা দ্বিগুণ হয়ে যাবে। ইতিমধ্যেই ব‌্যাঙ্কগুলির সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছে অর্থদফতর।  দ্রুত উঠতি ব‌্যবসায়ীদের ঋণদানের সিদ্ধান্তটি চূড়ান্ত বলে বিবেচিত হয়।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ