তরুণীর থেকে লাখ লাখ টাকা হাতালো ভুয়ো পুলিশ , গ্রেফতার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকালকার জীবনে টাকা পয়সার লেনদেন চলে অনলাইনের মাধ্যমে। তাই প্রতারনাও হয় এই অনলাইনের মাধ্যমেই। এবার সেই ভাবনাকে কাজে লাগিয়ে ফোন করে পুলিশ সেজে এক তরুণীর থেকে দেড় লাখ টাকা  হাতিয়ে নিলেন দুই অভিযুক্ত।

ঘটনাটি এক মাস আগের। ধৃতেরা তরুণীকে ফোন করে দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিক বলে পরিচয় দেন। প্রথমে তারা তরুণীকে ভয় দেখান। তরুণীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে বলে জানান তারা। প্রতারকেরা জানান, অভিযোগ মিটমাট করতে হলে ৬৬ লাখ ২৬ হাজার টাকা দিতে হবে। ফোনের ও পার থেকে বিভিন্ন ভাবে তরুণীকে ভয় দেখাতে থাকেন তারা। শেষে গ্রেফতার হওয়ার আশঙ্কায় তরুণী ভয় পেয়ে অভিযুক্তদের দাবি মতো টাকা দিয়ে দেন।

পরে চারুমার্কেট থানার পুলিশ তদন্ত শুরু করলে জানা যায়, তরুণীর বিরুদ্ধে আদৌ ওই জাতীয় কোনও অভিযোগ নেই। তদন্তে নেমে একাধিক জায়গায় হানা দেন পুলিশকর্মীরা। তাতে মঙ্গলবার শিয়ালদহের একটি হোটেল থেকে দু’জনকে পাকড়াও করে পুলিশ। প্রতারকদের হাতিয়ে নেওয়া টাকারও সন্ধান পেয়েছে পুলিশ। ধনজির নামে থাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ৬৬ লাখ টাকা গিয়েছিল। অপর জন তাঁর সহযোগী। ধৃতদের থেকে তিনটি মোবাইল, একটি সিম কার্ড এবং ব্যাঙ্কের বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ