‘বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious Criminal নয়’, প্রশ্ন শ্রীশদের

‘যারা নির্যাতিতা দিদির বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious criminal নয়?’ সাংবাদিক বৈঠকে প্রশ্ন শ্রীশদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্দোলন যে বিপথগামী হয়েছে সেটা অনেক আগেই সামনে চলে এসেছিল। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বিচার চাওয়ার নামে শুরু হওয়া আন্দোলন রাজ্য সরকার, রাজ্যের শাসক দল মায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন হয়ে দাঁড়িয়েছিল। এর সঙ্গে যোগ হয়েছিল মানুষমারা কর্মবিরতি। কার্যত সেই সময় থেকেই আন্দোলনের মাথাদের থেকে দূরত্ব বাড়ছিল একশ্রেনীর জুনিয়র ডাক্তারদের। দীর্ঘ টানাপোড়েনের ফলে সব ভয় কাটিয়ে উঠে সেই বিদ্রোহীরাই এদিন নয়া সংগঠন গড়ে দেখিয়ে দিলেন। কার্যত অতি বাম ইশারায় চলা ও আন্দোলনের মাথা হয়ে ওঠা জন ২০-২৫ চিকিৎসকের পায়ের তলার মাটি টেনে নিলেন তাঁরা। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চেয়ে অভিপ্রায় প্রকাশের সঙ্গে সঙ্গে অনিকেত মাহাতোদের(Aniket Mahato) মতো আন্দোলনের মুখ হয়ে ওঠা ডাক্তারদের উদ্দেশ্যে তাঁদের তীক্ষ্ণ প্রশ্ন, ‘মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নামে বলা হয়, আমরা নাকি Notorious Criminal। আর যারা নির্যাতিতা দিদির বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious Criminal নয়?’।

আরও পড়ুন, রাজ্য পুলিশে চালু অনলাইনে বদলির আবেদন, খুশ নীচুতলার আধিকারিক ও কর্মীরা

এদিন অর্থাৎ শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে যাত্রা শুরু করা হল জুনিয়র চিকিৎসকদের নয়া সংগঠন West Bengal Junior Doctors Association’র। সেই সাংবাদিক বৈঠকে অ্যাসোসিয়েশনের তরফে শ্রীশ চক্রবর্তী(Srish Chakrabarty) একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরাই প্রথম নির্যাতিতা দিদির বিচার চেয়ে আন্দোলন শুরু করেছিলাম। তবে আমরা বলেছিলাম, কর্মবিরতি মানব না। রোগী পরিষেবা অক্ষুন্ন রেখে আমরা আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। তখনই আমাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ আনা হয়। জোর করে মিথ্যেকে সত্যি করা হল। চাপ দিয়ে নিজেদের মতো এনকোয়ারি কমিটি তৈরি করে আমাদের ৫৩ জনকে সাসপেন্ড করা হল। আমাদের ওপর দিয়ে কী গেছে বলে বোঝাতে পারব না। আমাদের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তারপরও অনিকেত মাহাতোরা আমাদের কলেজে ঢুকতে বাধা দেয়। উল্টে মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নামে বলা হয়, আমরা নাকি Notorious Criminal। আর যারা নির্যাতিতা দিদির বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious Criminal নয়?’।

আরও পড়ুন, ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্ট, কুণালের আক্রমণের পরে পাল্টা পোস্ট মীনাক্ষীর

একই সঙ্গে শ্রীশ জানিয়েছেন, ‘অনিকেত মাহাতোরা তো আমাদের ওপর টেরর কালচার শুরু করেছে। আপনারা কী জানেন, নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে সই করার জন্য রিয়া বেরা নামে এক চিকিৎসকের অ্যাকাউন্টে ২৮ লক্ষ টাকা ঢুকেছে। আমরা চাই সঠিক তদন্ত হোক। রিয়া বেরার বিরুদ্ধেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ রয়েছে। অথচ সেও কি না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য। মূল ইস্যু থেকে সরে অনিকেত, দেবাশিসরা আন্দোলনকে বেলাইন করছে। প্রতিবাদ জানাতে গিয়ে আমরাই থ্রেট কালচারের শিকার হয়ে গেলাম। সে কারণেই বাধ্য হয়ে আমরা নতুন সংগঠন তৈরি করে মানুষের কাছে সবটা জানাতে সামনে এলাম।’ সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকা সংগঠনের অপর সদস্য সৌরভ দাস এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান, ‘ম্যাডাম, আপনি এক তরফের কথা শুনেছেন। আমাদের কথাও শুনুন। তাহলে বুঝতে পারবেন ডাক্তারি আন্দোলনের নামে কীভাবে অতি বাম রাজনীতি ঢুকে পড়েছে এর মধ্যে।’ এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদনও জানানো হয়েছে। তবে নবান্ন থেকে এখনও এই বিষয়ে কোনও উত্তর মেলেনি।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক