‘বিশ্রাম’ বাড়িতে চোরের হানা, লুঠ হল আসবাব-নথি

বারুইপুর থানা এলাকার বেগমপুর এলাকায় রয়েছে একটি বাগানবাড়ি যার নাম ‘বিশ্রাম’। সেখানেই কিনা বুধবার রাতে হানা দিল চোরের দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক চোরের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। আর আরেক দল চোরের হানাদারির সাক্ষি থাকল বারুইপুরবাসী। পার্থ-অর্পিতাকাণ্ডে নয়া মোড়। কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরে থাকা দক্ষিণ ২৪ পরগনা জেলার হবু সদর শহর বারুইপুর(Baruipur)। সেখানেই একটি বাগানবাড়ি ঘিরে জোর চর্চা চলছে রাজ্যবাসীর মধ্যে। কেননা বারুইপুর থানা এলাকার বেগমপুর(Begumpur) এলাকায় রয়েছে একটি বাগানবাড়ি যার নাম ‘বিশ্রাম’(Bisram Baganbari)। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই বাড়িতে প্রায়শই নাকি অর্পিতা মুখোপাধ্যায়কে(Arpita Mukhopadhay) সঙ্গে নিয়ে আসতেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay)। সঙ্গে তাঁদের সঙ্গীরাও আসত। বাগানবাড়ির কর্মীদের দাবি, তাঁরা নাকি বিশ্রাম নিতে আসতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘বিশ্রাম নিতে না ছাই, শুতে আসত দুইজনে।’ এই দাবি সত্যমিথ্যা যাচাই করা এখন আর সম্ভব নয়। তবে এটাও ঠিক, যা রটে তার কিছু তো ঘটে। এই বাগানবাড়িতে বাড়ি ছাড়াও আছে বাগান আর পুকুর। শীতকালে অনেকেই এই বাড়িতে পিকনিক করার জন্য ভাড়া নেয়। তবে বছরের বেশিরভাগ সময়টাই এই বাগানবাড়ি থাকত মন্ত্রী ও মন্ত্রী ঘনিষ্ঠের দখলে। সেখানেই কিনা বুধবার রাতে হানা দিল চোরের দল।

বুধবার সারাদিন সংবাদমাধ্যম গমগম করেছে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা নিয়ে। বেলঘড়িয়ায় অর্পিতার বাড়ি থেকে ইডির আধিকারিকেরা বুধবার যে সম্পদ পেয়েছেন তা কার্যত চোখ ধাঁধিয়ে দেওয়ার পক্ষে যথেষ্টকর। উদ্ধার হয়েছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা ও ৪ কোটি ৩১ লক্ষ টাকা মূল্যের সোনা ও রূপোর বাট, কয়েন ইত্যাদি। দেশের বাতিল হয়ে যাওয়া নোটে আরও কয়েক হাজার টাকা মিলেছে। সেই খবর ঘিরে যখন গোটা বঙ্গ সরগরম ঠিক তখনই বুধবার মধ্যরাতে বেগমপুরের ওই বিতর্কিত বাগানবাড়ি ‘বিশ্রাম’-এ হানা দিল চোরের দল। জানা গিয়েছে, বুধবার রাত ১টা নাগাদ ৪জনের একটি দুষ্কৃতী দল ওই বাগান বাড়িতে ঢুকেছিল। তারা বাড়ির দরজার তালা ভেঙে জিনিসপত্র বের করে একটি চার চাকা গাড়িতে করে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রাস্তায় বার হলে তাঁদেরকে বাড়ি চলে যাওয়ার জন্য হুমকিও দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চোরের দল যত না আসবাব নিয়ে গিয়েছে তার থেকেও বেশি নথি নিয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে স্থানীয় থানা থেকে কিছু জানানো হয়নি এখনও।

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি