একুশের পুজোতেও সম্ভবত মণ্ডপে ‘নো এন্ট্রি’ দর্শকদের

বিশের রায়ই ফিরে এল একুশের বুকে। দুর্গাপুজো থেকে কালীপুজো মায় জগদ্ধাত্রী পুজোতেও এবারেও মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শকেরা। রাজ্য সরকার সায় জানিয়েছে গতবারের বিধিনিষেধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডের ভ্যাক্সিনও কোনও বদল ঘটাতে পারলো না। বিশের রায়ই ফিরে এল একুশের বুকে। এ বছরও মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে পুজোপ্রেমী মানুষদের। দুর্গাপুজো থেকে কালীপুজো মায় জগদ্ধাত্রী পুজোতেও এবারেও মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শকেরা। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গতবার ১৯ ও ২১ অক্টোবর যে নির্দেশ জারি করেছিলেন তাতেই এদিন সায় জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানান, আদালত মন্ডপে নো-এন্ট্রি রাখার নির্দেশ দিলে রাজ্য সরকার তাতে কোনও রকম আপত্তি করবে না। ফলে মনে করা হচ্ছে এবারেও পুজো মণ্ডপ থাকছে দর্শকশূণ্য। 

তবে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিলেও বা আদালত তাতে সায় জানালেও এই রায় এবারে খুব একটা ধাক্কা দেবে না পুজো উদ্যোক্তাদের। কেননা এমন রায় ও বিধিনিষেধ যে এবারেও আরোপিত হতে পারে সেটা আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন পুজো উদ্যোক্তারা। তাই এবারে সবাই এমনভাবে মণ্ডপ করেছেন বা করছেন যাতে করে বাইরে থেকেই দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারেন। সেই মতন করেই অনেকেই এবারে তাঁদের চিরাচরিত পুজো মণ্ডপের মুখ ঘুরিয়ে তৈরি করছেন বা প্রতিমার মুখ ঘুরিয়ে দিচ্ছেন। বিশেষ করে কলকাতার বুকে এই প্রবণতা বেশ ভালই। আশেপাশের জেলাগুলিতে তো বটেই, রাজ্যের অনান্য অনেক এলাকাতেই এবারে প্রথম থেকেই প্রায় সব উদ্যোক্তারাই এই বিধিনিষেধ যে এবারেও আরোপিত হতে পারে, সেটা মাথায় রেখেই মণ্ডপ নির্মাণে মন দিয়েছেন। তাই আগামী দিনে আদালতের নির্দেশ নেমে এলেও তা পুজোপ্রেমী মানুষকে ঘরবন্দি রাখতে পারবে বলে অনেকেই মনে করছেন না। 

কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই এবারেও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই শুনানি শুরু হয়েছে শুক্রবার থেকে। সেখানেই আদালত রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছিল। পুজোর সময়ে তাঁরা কীভাবে ভিড় সামাল দেবেন, মণ্ডপ কীভাবে কোভিড মুক্ত রাখবেন সেই বিশয়ে রাজ্যের অভিমত জানতে চান বিচারপতি। সেখানেই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, আদালত মন্ডপে নো-এন্ট্রি রাখার নির্দেশ দিলে রাজ্য সরকার তাতে কোনও রকম আপত্তি করবে না। এর থেকেই মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবারেও দর্শকশূণ্য মণ্ডপ রাখার রায় দিতে পারে।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

রাখির বিজ্ঞাপনে পোশাক নিয়ে কৃতি স্যাননকে সমর্থন রাহুলের, তীব্র সমালোচনা কঙ্গনার

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়