গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি : মানুষের কারণেই ক্রমাগত দূষিত হচ্ছে গঙ্গা। মানব সভ্যতার অতিরিক্ত চাহিদা ও অসতর্কতা দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। গঙ্গা দূষণ প্রতিরোধ করতে মোদি সরকার চালু করেছে নমামি গঙ্গে। কিন্তু তারপরেও আদৌ কি দূষণের মাত্রা কমেছে? সাম্প্রতিক এক রিপোর্টে জানা গিয়েছে, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ করতে পাশ মার্কসই পায়নি ৩ ডাবল ইঞ্জিন রাজ্য। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যেই ফেল গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ প্রজেক্ট। সেই ক্ষেত্রে প্রশংসিত হয়েছে বাংলা।

জানা গিয়েছে, গত মাসের ১৫ তারিখ পঞ্চদশ এম্পাওয়ারড টাস্কফোর্সের একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রকের অন্যান্য কর্তারা। বাংলায় এই গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ করার দায়িত্বে থাকা কর্মকর্তারা ভার্চুয়ালি এই বৈঠকে হাজির ছিলেন। ওই বৈঠকেই গঙ্গা দূষণ নিয়ে মোদি সরকারের রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানেই জানা গিয়েছে, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পাশই করতে পারেনি যোগির রাজ্য। শুধু যোগির রাজ্যই নয়, বিজেপি শাসিত আরো দুটি রাজ্যে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণের অবস্থা অত্যন্ত খারাপ। সেই দুটি হল বিহার ও উত্তরাখণ্ড। এই ক্ষেত্রে প্রশংসা পেয়েছে বাংলা।

প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার উত্তরাখণ্ডে এনএমসিজি প্রকল্পের জন্য বরাদ্দ করা টাকায় বেশির ভাগ সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টে তরল পদার্থ পরিশোধন করার পরেও বিওডি সঠিক পরিমাণে থাকছে না। বিওডি-র অর্থ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। মানুষের গাফিলতি ও সঠিক ভাবে নজরদারির অভাবেই এমন অবস্থা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই জায়গায় দাঁড়িয়ে বাংলার অবস্থা অনেক ভাল। যে জলে বিওডি বেশি থাকবে, সেই জল বেশি দূষিত। মেট্রো শহরের ক্ষেত্রে বিওডি ২০ এবং নন-মেট্রো এলাকায় ৩০ এর নীচে থাকা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ পরিবেশ মন্ত্রকের মানদণ্ড সবাটাই বজায় রাখতে সফল হয়েছে। যেখানে মোদির ডবল ইঞ্জিনের ৩ রাজ্য ফেল করেছে।

এখানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে নিকাশিনালা থেকে অশুদ্ধ জল পরিশোধন করা হয়ে থাকে। এরপরে সেই জল যখন গঙ্গায় আসছে, তা দূষণের মাত্রা অনেকটাই কমিয়ে দিচ্ছে। জানা গিয়েছে, রাজ্যের শহরের ক্ষেত্রে রোজ প্রায় ২৭৫৮ মিলিয়ন লিটার তরল বর্জ্য তৈরি হয়। রাজ্যে চালু ৫৪টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে রোজ ১৯৯১.৭৯ মিলিয়ন লিটার পরিশোধন করা হয়। তারপর সেগুলো গঙ্গায় মেশে। ৫টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট সংস্কার করা হচ্ছে। পাশাপাশি ১২টি নির্মাণ চলছে। এগুলো তৈরি হয়ে গেলে আরও বেশি পরিমাণে শোধন করা সম্ভব হবে। ফলে দূষণের মাত্রা আরো কমবে।

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে