পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

জানা গিয়েছে, ইলিয়ট রোডে অবস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ অল বেঙ্গল উইমেনস ইউনিয়ন হোম থেকে গায়েব হয়ে গিয়েছেন তিন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: খোদ কলকাতার ‘সেফ হোম’ থেকে অপহরণ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পার্ক স্ট্রিটে। জানা গিয়েছে, ইলিয়ট রোডে অবস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ অল বেঙ্গল উইমেনস ইউনিয়ন হোম থেকে গায়েব হয়ে গিয়েছেন তিন মহিলা। রাতের অন্ধকারে তাঁদের অন্তর্ধানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় স্বাধীনতা দিবসের রাতে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হোম কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। অপহৃতদের মধ্যে একজন বাংলাদেশী এবং অপর দুই জন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। হোম কর্তৃপক্ষের কথায়, দুই মাস ধরে গায়েব তাঁরা। তাঁদের মধ্যে বাংলাদেশি মহিলার বয়স ৩১ বছর। তিনি ঢাকার বাসিন্দা। একজন বিহারের ভোজপুরের বাসিন্দা। তাঁর বয়স ১৯ বছর। একইসঙ্গে ৩৯ বছর বয়সি মূক ও বধির এক মহিলাও গায়েব হয়ে গিয়েছেন। সকলকেই নির্দিষ্ট মামলার কারণ হোমে রাখা হয়েছিল। কিন্তু দু’মাস আগে বেপাত্তা হলেও এত দেরিতে জানা গেল কেন?

জানা যায়, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে হোমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেখানে আবাসিকদের তালিকা মেলাতে গিয়েই বিষয়টা ধরা পড়েছে। আশেপাশে তিন মহিলার খোঁজ করা হলেও পাওয়া যায়নি। তাতেই রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে হোম কর্তৃপক্ষ। যদিও হোমের সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা গিয়েছে, ২০ জুন রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই তিনজনকে হোম থেকে বের করে নিয়ে গিয়েছে। কিন্তু অত রাতে কারা এসেছিল হোমে? কেন অপরিচিতদের সঙ্গে পালিয়ে গেলেন তাঁরা? এটাই পুলিশকে চিন্তায় ফেলে দিয়েছে। হোম কর্তৃপক্ষের অভিযোগ, কেউ অসৎ উদ্দেশ্যে তাঁদের অপহরণ করেছে। তবে এখনও পর্যন্ত অপহৃতদের সন্ধান মেলেনি। এই ঘটনায় হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা