রেলের বাজেট ফেরাতে চাপ দেবে তৃণমূল সহ INDIA

এবার তৃণমূল সহ INDIA জোটের বেশ কিছু শরিক সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের ওপর চাপ বাড়ানো হবে যাতে ফের আগের মতো আলাদা করে রেল বাজেট পেশ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা(Kanchanjunga Express Accident) বেশ চাপে ফেলে দিতে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ সরকারকে(NDA Government)। কেননা, এবার তৃণমূল সহ INDIA জোটের বেশ কিছু শরিক সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের ওপর চাপ বাড়ানো হবে যাতে ফের আগের মতো আলাদা করে রেল বাজেট(Rail Budget) পেশ করা হয়। একের পর এক রেল দুর্ঘটনা আর প্রাণহানীর পাশাপাশি রেলের চূড়ান্ত অব্যবস্থা দেখে অনেকেই মনে করছেন, আগে রেলে পরিষেবাকে বাড়তি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এখন সেটাই মুদির দোকান হয়ে গিয়েছে। কার্যত ফেলো কড়ি মাখো তেল, নীতি নিয়ে রেলকে কেন্দ্রের কোষাগার ভরাবার জন্য ব্যবহার করছে কেন্দ্র সরকার। এই নীতির রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। কেননা বিরোধীরা এই নীতি থেকে কেন্দ্র সরকারকে সরে আসতে বললেও তাঁরা সেই নীতি থেকে সরে আসবে না। তবে বিরোধীরা চাপ বাড়ালে কেন্দ্র হয়তো আলাদা রেল বাজেট পেশ করার পথে হাঁটা দিলেও দিতে পারে। তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে, পৃথক রেল বাজেট পেশ করার সিদ্ধান্ত নিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াবে জোড়াফুল। একই সঙ্গে INDIA জোটের শরিকদেরও সঙ্গে নেওয়া হবে।

কংগ্রেস ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের লোকসভা নির্বাচনের পরে কেন্দ্রে INDIA জোটের সরকার এলে আলাদা করে রেল বাজেট পেশের নিয়ম ফেরানো হতো। কেননা আগে সেই রীতিই ছিল। কিন্তু মোদি জমানায় তা তুলে দেওয়া হয়েছে। চট করে যে সেই নিয়ম ফিরবে তারও কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। এই অবস্থায় অনেকেই মনে করছেন আলাদা করে রেল বাজেট পেশ করার পদ্ধতি ফেরালে কিছুটা হলেও রেলের পরিষেবা ভালো হতে পারে। সূত্রের দাবি, এই নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে তেজস্বী যাদব ও অখিলেশ যাদবের কথাও হয়েছে। তাঁরা দুইজনই রাজি পৃথক রেল বাজেট পেশের দাবি নিয়ে তৃণমূলকে সমর্থন জানাতে। এই বিষয়টি নিয়ে INDIA জোটে আলোচনার ইঙ্গিতও মিলেছে। কংগ্রেসেরও এই বিষয়ে নীতিগত কোনও আপত্তি নেই বলেই জানা যাচ্ছে। বস্তুত মমতা কাল উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে যেভাবে রেল মন্ত্রক ও রেলের পরিষেবাকে নিশানা বানিয়েছেন তা কার্যত সেই রেল বাজেট ফেরানোর দাবি তোলার আগের প্রস্তুতি হিসাবেই অনেকে মনে করছেন।

এদিন ভোর রাতে শিয়ালদায় ঢোকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভোর ৩টে ২০ নাগাদ ট্রেনটি শিয়ালদায় পৌঁছায়। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। সেই সময় ফিরহাদ সংবাদ মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন সেখানেও কার্যত রেল বাজেট ফেরানোর ইঙ্গিতই দিয়েছেন তিনি। ফিরহাদ জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী যখন নিজে রেলমন্ত্রী ছিলেন, রেলের একটা আলাদা বাজেট হতো, রেলের আলাদা গুরুত্ব ছিল। রেল ভারতবর্ষের লাইফ লাইন। সারা ভারতকে জুড়ে রেখেছে রেল। এখন রেল মনে হচ্ছে অভিভাবকহীন, ছন্নছাড়া। মোদি সরকারের ১০ বছর হয়ে গেল। ১০ বছর লাগে অ্যান্টি কলিশন ডিভাইস লাগাতে?’ বস্তুত গতকালও মমতা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন রেলের পরিষেবা নিয়ে। জানিয়েছিলেন, ‘গোটা রেল ব্যবস্থাটাই অভিভাবকহীন। রেলকে দেখতে পাওয়া যায় শুধু উদ্বোধনের সময়। যাত্রী সুরক্ষা-নিরাপত্তায় চূড়ান্ত অবহেলা। তুলে দেওয়া হয়েছে রেল বাজেট। যাত্রীদের সুরক্ষার দিকে খেয়াল নেই রেলমন্ত্রকের। রেলের যে কর্মীরা কাজ করছেন, তারা ভালো। কিন্তু  রেল মন্ত্রী সহ যারা পলিসি মেকিংয়ে রয়েছেন, তাদের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে। আগের রেলের একটা শ্রী ছিল। কিন্তু এখন বিছানাপত্র নোংরা, খাবারের গুণগত মান খারাপ, শৌচাগার অপরিস্কার। যাত্রীদের অভিযোগ কানে আসছে। রেলের মাধুর্যটাই নষ্ট হয়ে গিয়েছে।’

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?