বিনা লড়াইয়ে  রাজ্যসভায় গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিনা লড়াইয়ে রাজ্যসভায়  জহর সরকারের ছেড়ে যাওয়া পদে অবশেষে এলেন তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে  একথা জানায় তৃণমূল কংগ্রেস। বলা বাহুল্য, জনতার কাজে যেভাবে ঋতব্রত নিজেকে সঁপে দিয়েছেন এবার তার ফল পেলেন।

আরজি কর-কাণ্ডের জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। সেই আসন এতদিন ফাঁকা ছিল। তবে সাংসদ হিসাবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জহরের। এবার সংসদের উচ্চকক্ষে সেই শূন্য আসনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাঠাল  তৃণমূল সরকার।বলা বাহুল্য, গত ৭ ডিসেম্বর সমাজমাধ্যমে তৃণমূলের তরফে একটি পোস্টে জানানো হয়েছে, ‘আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, তিনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকারির পদ বহন করবে। প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলবেন।’এরপরেই এদিন রাজ্যসভায় পাঠান হল ঋতব্রতকে ।

উল্লেখ্য, ঋতব্রত একসময়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা থেকে SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন। কিন্তু এরপর কয়েকটি বিতর্কিত ঘটনার জন্য ২০১৭ সালে তাঁকে সিপিএম দল থেকে বহিষ্কার করে। বেশ কিছু সময় কাটিয়ে অবশেষে তিনি তৃণমূলে যোগ দেন। ২০২১ সালের ভোটের পর শাসকদলের শ্রমিক সংগঠন INTTUC-এর রাজ্য সভাপতি করা হয় ঋতব্রতকে। সেই কাজই এতদিন সামলাচ্ছিলেন তিনি। এবার তাঁর কাঁধে এল  নতুন দায়িত্ব ।

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা