সংসদের অধিবেশনে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে কোমর বাঁধছে তৃণমূল

সংসদের অধিবেশনে ঝড় তুলতে চলেছে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষা ও শেয়ার বাজার নিয়ে সরব হওয়ার পাশাপাশি রাজ্যের নাম বদম নিয়েও সুর চড়াবে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকাল থেকে শুরু হতে চলেছে সংসদের(Parliament) অধিবেশন। রাজ্যসভা(Rajya Sabha) ও লোকসভা(Lok Sabha) দুই কক্ষেই বসতে চলেছে বিশেষ অধিবেশন। আর সেই অধিবেশনেই ঝড় তুলতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। সেখানেই বিজেপির বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় কার্যত ঝড় তুলতে চলেছে তৃণমূল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ফলপ্রকাশের আগে বুথ ফেরত সমীক্ষা ও শেয়ার বাজার নিয়ে যে সব ঘটনা ঘটেছে সেই সব বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হবেন তৃণমূলের সাংসদরা। একই সঙ্গে তৃণমূলের সাংসদেরা সরব হবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গের বদলে বাংলা করার দাবি নিয়েও। রাজ্যের নাম পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন লড়াই চালালেও তা হয়নি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম পরিবর্তনে সায় দেয়নি এখনও। এবারে সেই দাবি নিয়ে আওয়াজ আরও জোরালো করা হবে তৃণমূলের তরফে।  

জানা গিয়েছে, আগামিকাল থেকে সংসদে নতুন সাংসদের শপথ গ্রহণের পালা শুরু হবে। দেশের প্রতিটি রাজ্যের ইংরেজি বানানের আদ্যক্ষর অনুযায়ী শপথ গ্রহণ করবেন সেই রাজ্যের সাংসদেরা। এই প্রসঙ্গে লোকসভায় তৃণমূলের উপ দলনেতা কাকলি ঘোষদস্তিদার জানিয়েছেন, ‘আমরা বাংলাতেই শপথ নেব। আর বাংলার জন্য এবার আমাদের গর্জন আরও বেশি হবে।’ লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ‘২৪ না ২৫ তারিখ, কোন দিন শপথ গ্রহণ হবে, তা এখনও স্পষ্ট নয়।’ আবার তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ‘রাজ্যের নাম বাংলা হোক, সেটা আমরা সবাই চাই। সংসদে সময়মতো আমরা এই দাবি পেশ করব।’ দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় জানিয়েছেন, ‘বাংলার জন্য এত লড়াই আমাদের। বাংলা নাম নিয়েও আমরা আওয়াজ তুলব। আর শপথ নেব বাংলা ভাষাতেই।’ উল্লেখ্য, এবার লোকসভায় তৃণমূলের ২৯জন সাংসদ শপথ নেবেন। তবে রাজ্যসভায় এখন বাংলা থেকে কেউ শপথ নেওয়ার মতো কেউ নেই।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন