আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেকের সহায়তায় মাকে SSKM হাসপাতালে ভর্তি কোচবিহারের যুবকের

নিজস্ব প্রতিনিধিঃ কিডনির অসুখ। এসএসকেএমে মিলছে না বেড। ঠিক তখনই রোগীর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  কোচবিহার থেকে মাকে ভর্তি করার জন্য এসএসকেএম হাসপাতালে এসেছিলেন পলাশ দাশগুপ্ত। তাঁর মা সরোজিনীদেবী কিডনির অসুখে ভুগছিলেন। তাই ৫ই ডিসেম্বর মঙ্গলবার পলাশ তাঁর মাকে নিয়ে আসে এসএসকেএম হাসপাতালে । তবে হাসপাতালের জরুরি বিভাগে পা রাখতেই শুরু হয় রোগিণীর পরিজনদের প্রাণপন যুদ্ধ। প্রথমে পলাশ তাঁর মাকে নিয়ে যায় জরুরি বিভাগে। এরপর যান নেফ্রোলজি বিভাগের ওপিডিতে। তবে দু জায়গাতেই বেড নেই বলে পলাশের মাকে ভর্তি নেওয়া হয়নি।

অন্যদিকে পলাশের মা সরোজিনীদেবীর  রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা লাগামছাড়া বাড়তে থাকে। তাঁর  শরীর ফুলে গিয়েছে। ক্রমশ নেতিয়ে পড়ছিলেন তিনি। সরোজিনীদেবীর এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে ছেলে পলাশ। এই অবস্থায়  পলাশ জানান, সঙ্কটজনক মাকে বাঁচাতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে এম‌এসভিপি পীযূষ রায়ের সঙ্গে দেখা করতে বলা হয়। কিন্তু ওইদিন অপেক্ষা করেও মাকে ভর্তি করতে পারেননি পলাশ।

বুধবার এম‌এসভিপি পীযূষ রায়ের সঙ্গে দেখা করতে যায় পলাশ। তখন তাঁর অফিস থেকে বলা হয় সাতদিন পরে আসতে।তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিষেকের কার্যালয়ের সহায়তায় সরোজিনীদেবীকে নেফ্রোলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ