মোদি কোন ভ্যাকসিন নিয়ে আমেরিকা গেলেন? তীব্র খোঁচা কুণালের

গত বুধবার ৩ দিনের সফরে আমেরিকা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই তিনি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার ৩ দিনের সফরে আমেরিকা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই তিনি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। তার আগেই কোভিড ভ্যাকসিন নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক টুইটে তিনি প্রশ্ন তুললেন, মোদি কোন ভ্যাকসিন নিয়ে আমেরিকা গেলেন?

বিশ্ব স্বাস্থ্য় সংস্থা হু (WHO) ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভ্য়াক্সিন-কে স্বীকৃতি দেয়নি। ফলে চাকরি হোক বা পড়াশোনা, কোভ্যাক্সিন নিয়ে বিদেশ পাড়ি দিতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই কোভ্য়াক্সিন টিকা নিয়েছিলেন। তাহলে নরেন্দ্র মোদি কীভাবে আমেরিকায় পৌঁছে গেলেন? প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। এদিন টুইটারে তিনি লেখেন, মোদিজি কোভ্যাক্সিন নিয়েছেন। আবার আমেরিকায় কোভ্যাক্সিন স্বীকৃত নয়। কিন্তু সেখানে গিয়ে তিনি বহাল তবিয়েতে বৈঠক করছেন। তাহলে প্রকৃত পক্ষে তিনি কোন ভ্যাকসিন নিয়েছেন? কোন ফর্মুলায় এই সমস্যার সমাধান হল, যে কোভ্যাক্সিন টিকা নিয়েও আমেরিকা দাপানো যায়!

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক জানান, আমেরিকা-সহ অন্য়ত্র কোভ্য়াক্সিন সমস্য়ার সমাধান হওয়া জরুরি। সাধারণ মানুষ এই টিকা নিয়ে আমেরিকায় গিয়ে সমস্য়ার মুখে পড়ছেন। অপরদিকে প্রধানমন্ত্রী বহাল তবিয়তে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। এর পিছনে আসল রহস্য় কী সেটা সকলের জানার অধিকার আছে। তাঁর প্রশ্ন, মোদি কি আমেরিকায় গিয়ে ফের একবার ভ্যাকসিন নিয়েছেন, নাকি তিনি রাষ্ট্রনেতা বলেই ছাড় পেলেন? আর এদেশ থেকে সাধারণ নাগরিকরা গেলে তাঁদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? কুণাল ঘোষ টুইট করার পরই জাতীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক