কলকাতা অচল করে দেওয়ার হুমকি সিদ্দিকুল্লার

Share:

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং মুসলিম সংগঠনগুলি ব্যাপক বিক্ষোভ দেখাছে। বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে জমিয়তে উলেমা হিন্দের পশ্চিমবঙ্গ ইউনিট আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূল নেতা ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ওয়াকফ আইনের সংশোধনী অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মমতার সরকারের মন্ত্রী কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, তারা চাইলে রাস্তা বন্ধ করে কলকাতাকে অচল করে দিতে পারে। সিদ্দিকুল্লা’র বক্তব্য, “আমরা যদি কলকাতাকে স্থবির করে দিতে চাই, তাহলে আমরা সহজেই ৫০টি স্থানে ২০০০ জনকে জড়ো করে যান চলাচল বন্ধ করতে পারি। আমরা এখনও এমন করিনি, তবে পরিকল্পনা করছি। আমাদের কৌশল হল জেলাগুলি থেকে শুরু করা এবং তারপর কলকাতার ৫০টি স্থানের প্রতিটিতে ১০,০০০ জনকে মোতায়েন করা। তাদের কিছু করতে হবে না, তারা আসবে, বসে মুড়ি, গুড় আর মিষ্টি খাবে।”

সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্যের এই ভিডিওটি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স-এ শেয়ার করেছেন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট আসনের বিধায়ক সিদ্দিকুল্লা আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার অভিযোগও করেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের অধীনে মুসলিমরা নিরাপদ বোধ করে। সিদ্দিকুল্লা চৌধুরী নিজের বক্তৃতায় আরও বলেন যে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওয়াকফ সংশোধনীর বাস্তবায়ন কলকাতায় হবে না।

কেন্দ্র ওয়াকফ সংশোধনী প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি না করার জন্য বিক্ষোভকারীদের কাছে আবেদন জানান। প্রসঙ্গত, সিদ্দিকুল্লা চৌধুরী গত কয়েকদিন ধরে রাজ্যে ওয়াকফ (সংশোধন) আইনের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেছেন যে এই আইনের বিরুদ্ধে এক কোটি মানুষের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো হবে। রাজ্য গ্রন্থাগার মন্ত্রী হওয়ার পাশাপাশি, সিদ্দিকুল্লাহ জমিয়তে উলামা-ই-হিন্দের রাজ্য সভাপতিও।

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ