করোনা মহামারী থেকে প্রাকৃতিক বিপর্যয়-জোড়াসাঁকোর বাসিন্দাদের কাছে পরিত্রাতা হয়ে হাজির বিধায়ক বিবেক গুপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই গত ১৫ বছরের রিপোর্ট কার্ড সামনে এনে ভোট যুদ্ধের ময়দানে লড়াইয়ে নেমে পড়েছে। অমিত শাহ মঙ্গলবার বঙ্গ সফরে এসে বিজেপি নেতাদের মনে করিয়ে দিয়েছেন বিজেপির উন্নয়ণমূলক কাজ নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ার কথা। কারণ বিজেপি নেতা বিধায়কদের গত ৫ বছরের ‘রিপোর্ট কার্ড’ দেখে ভোটদান নিয়ে বাংলার জনতা সিদ্ধান্ত নেবে। তবে বিজেপির এই উন্নয়নের কার্ড পৌঁছে যাওয়ার আগেই কলকাতার জোড়াসাঁকোর বাসিন্দারা একযোগে বলছেন কোভিড মহামারী-লকডাউন-ইয়াস ঘূণিঝড়ের মতো সংকটের সময়ে বিজেপির কোনও নেতা নয় বরতং পাশে থেকেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তা।

কলকাতার অন্যতম জনবহুল এবং পুরানো জায়গা হলো জোড়াসাঁকো। এই এলাকা কলকাতার নির্বাচনী এলাকার মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে একটি। এই জায়গার গুরুত্বও অসীম কারণ এখানেই জন্মেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সঙ্গেই বড়বাজারের বাণিজ্যকেন্দ্র। যেখান থেকে গোটা দেশে পণ্য সরবরাহ হয়। এলাকার মানুষের পাশাপাশি ভিন রাজ্যের বহু মানুষের বসবাস এখানে। সেখানের বাসিন্দাদের অনেকেই মুখে জননেতাকে নিয়ে একটাই কথা বলেন সকলে তিনি রাজনৈতিক রং দেখে নয় বিনা স্বার্থে আপামর মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। যখন যেভাবে দরকার হয়েছে সেই ভাবেই সাধারণ মানুষ বিবেক গুপ্তা ও তাঁর অফিস থেকে সাহায্য পেয়েছেন। 

স্থানীয় বাসিন্দারা বলছেন এমনি সময়ে অসুস্থদের পাশে তো দাঁড়ান বটেই সেই সঙ্গে যখন  করোনা মহামারী ভয়ংকর আকার করেছিল তখন নিজের কথা না ভেবে মানুষের কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন উত্তর কলকাতার তৃণমূলের এই বিধায়ক। শুধু এলাকার মানুষ নয় কোভিড মহামারীর সময়ে  সেবাকর্মীদেরও বিপদে-আপদে পাশে থেকেছেন বিধায়ক। পোস্তা, গিরিশপার্ক, বউবাজার থানা থেকে সকলের জন্য বিলি করা হয়েছিল ‘হেল্থ কিট’ ।  মহামারী বাদ দিয়েও ঘূর্ণিঝড় ইয়াসের সময় পেঁয়াজ, শুকনো খাবার বিতরণ করা হয় বিধায়কের অফিস থেকে। গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। তাই বিজেপি নেতাদের এগিয়ে আসার কথা মনেই করতে পারছেন স্থানীয় মানুষরা। তাঁদের মুখে একটাই কথা, বিপদের ত্রাতা তাঁদের কাছে বিবেক গুপ্তাই। 

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ