বকেয়া টাকা চেয়ে তৃণমূলের ধর্না আম্বেদকর মূর্তির নিচে

রাজ্য বিধানসভা চত্বরে বি আর আম্বেদকর মূর্তির নিচে এদিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনের ধর্না কর্মসূচী শুরু করলেন তৃণমূলের বিধায়কেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগেই জানিয়েছেন, কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের বিধায়কেরা(MLA’s of TMC) ২৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত বিধানসভা(West Bengal State Assembly) চত্বরে ধর্না(Dharna) দেবেন। সেই মতো এদিন দুপুর থেকেই ধর্না দেওয়া শুরু করেন তৃণমূলের বিধায়কেরা। আগামিকাল কলকাতার ধর্মতলায় রয়েছে বিজেপির সভা। সেই সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অবস্থায় তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু কেন্দ্র সরকার বাংলার হকের টাকা আটকে রেখে দিয়েছে তাই আগামিকাল শাহি সমাবেশের মাঝে রাজ্য বিধানসভা চত্বরে তৃণমূলের বিধায়কেরা যখন ধর্না চালিয়ে যাবেন তখন তাঁরা কালো পোষাক পড়ে থাকবেন। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আইনসভা চত্বরে তৃণমূলের জনপ্রতিনিধিরা কালো পোষাক(Black Dress) পড়ে কার্যত কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানাবেন। এদিন রাজ্য বিধানসভা চত্বরে বি আর আম্বেদকর মূর্তির নিচে এই ধর্না চালাচ্ছেন তৃণমূলের বিধায়কেরা।

১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও আটকে রাখা হয়েছিল। তবে সম্প্রতি এই খাতে বাংলাকে ৮ হাজার কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা পাঠাবার কোনও নামই নিচ্ছে না কেন্দ্র। এই প্রকল্পের খাতে বাংলা কেন্দ্র থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পাবে। গ্রামের গরিব মানুষদের বঞ্চিত করে কেন্দ্র সরকার যেভাবে তাঁদের রাজনৈতিক অভিলাষের পূর্ণতা খুঁজছেন তা যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ব্যুমেরাং হতে চলেছে, সেটা আগেই দাবি করেছে তৃণমূল। কিন্তু হকের টাকা চাওয়ার জায়গা থেকে সরে যায়নি বাংলার শাসক দল। সেই কারণে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। রাজ্য বিধানসভা চত্বরে এদিন থেকে শুরু হওয়া ৩ দিনের ধর্না কর্মসূচী সেই আন্দোলনেরই অংশ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা