‘‌কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়?’‌ শাহকে কড়া প্রশ্নবাণ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর পর্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, এতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা বাদ পড়বে। বেছে বেছে ভারতের বাইরে পাঠানো হবে। আর আজ, শুক্রবার অমিত শাহের একের পর এক দাবিকে খণ্ডন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অমিত শাহ। আবার শাহকে প্রশ্নবাণ ছুড়লেন তিনি। নিউটাউনের হোটেলে বসে বিজেপির নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তা নিয়েই তৃণমূল ভবন থেকে পাল্টা তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ এবং দিল্লির গোপন আস্তানায় থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ।

এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অমিত শাহের ভাষণ থেকে স্পষ্ট যে, বাংলার পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে তুলনা করেছেন। আর তাতেই তীব্র আপত্তি তুলে শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন, ‘‌শেখ হাসিনা দিল্লিতে কী করছেন? কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে? যখন বাংলাদেশে চিন্ময় প্রভুর উপর লাগাতার অত্যাচার হয়েছিল, তখন দিল্লি কোন ভূমিকা নিয়েছে? এবার আর সোনার বাংলা কথাটা শুনলাম না। তারা হয়তো ধরে নিয়েছে যে বাংলা সোনার বাংলা হয়ে গিয়েছে।’‌

অন্যদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মনে করেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেক সরাসরি শাহকে নিশানা করে বলেন, ‘‌আমি আশা করেছিলাম গত ছয় মাস ধরে এসআইআরের নামে নির্বাচন কমিশন বাংলার বুকে যা করেছে তার জন্য তিনি ক্ষমা চেয়ে তারপর কথা শুরু করবেন। সব মিলিয়ে প্রায় ৯০ লক্ষ নাম তারা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় ৬৩ লক্ষ নাম হিন্দু বাঙালির। শাহ তা না করে প্রকাশ্যে কার্যত স্বীকার করেছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে দিল্লি ও গুজরাট থেকে পরিচালিত হবে। প্রকাশ্যে বলেছেন তিনি।’‌

এছাড়া বিজেপি বাংলায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। ডেবরা এবং খড়্গপুরে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরেই সাংবাদিক বৈঠক করে অভিষেকের কটাক্ষ, ‘‌অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তফসিলি জনজাতিরা (এসটি। জোর করে চাপিয়ে দিয়ে পরিবর্তন আনতে চায়। বিজেপি ইতিবাচক পরিবর্তন আনতে চায় না। যদি চাইত, ২ লক্ষ কোটি টাকা পাওনা থাকত না। আবাস যোজনায় ৫ বছরে এক পয়সাও যদি দেয়, রাজনীতি ছেড়ে দেব। ২০২৩ সালে কৃষক বিরোধী নীতির কারণে ১০ হাজার কৃষক মারা গিয়েছেন গোটা দেশে। বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে চিটফান্ডের মতো। এদের প্রতিশ্রুতির দাম নেই। আমি চ্যালেঞ্জ করছি, শ্বেতপত্র প্রকাশ করুন। ১,৫০০ টাকা দিয়েছে মমতার সরকার। বলছে ভিক্ষা। এখন অর্থের বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসেছেন? তাদের মর্যাদা, সম্মান কী মনে করেন, ৩০০০ টাকায় বিক্রি করবে? এটা নতুন জুমলা।’‌

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর