আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিসেম্বরের মাঝামাঝিতেই হাড় কাঁপানো শীত কলকাতায়। আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল-বুধবার নাগাদ তাপমাত্রা আরও দুই ডিগ্রি নামতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছিল ২ ডিগ্রি কম। রবিবার সেই সর্বনিম্ন তাপমাত্রা আরও নামল। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়াল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। আাগামী দু-চার দিন তাপমাত্রা আরও নামতে পারে বলে জানা যাচ্ছে। ফলে বড়দিনের আগে কলকাতায় যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে তা বলাই যায়। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই থাকবে।

অন্যদিকে কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রাও দশ ডিগ্রির আশেপাশে থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা দশ ডিগ্রির নীচেও নেমে যাবে। কয়েকদিন আগেই পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। একইরকম ঠাণ্ডা ছিল বীরভূম, বাঁকুড়া সহ পশ্চিমের বিভিন্ন জেলায়।

আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ ডিসেম্বর থেকে ক্রমাগত পারদ নামছে। আগামী সপ্তাহেও সেই ধারাই বজায় থাকবে বলে আবহাওয়াবিদরা জানান। সেইসঙ্গে জানা গিয়েছে, কনকনে ঠাণ্ডা হাওয়ার সঙ্গে সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে থাকবে আকাশ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হবে।

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শান্তিপুরে নৃত্যশিল্পী কিশোরীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের