ওভারহেড তার ছিঁড়ে পরিষেবা থমকালো শিয়ালদা দক্ষিণে

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা থমকে ছিল। তার জেরে ভোগান্তির মুখে পড়তে হল আমজনতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই বিপত্তি। ছিঁড়ে গেল ওভারহেড তার। আর তাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থমকে গেল পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা(Sealdha) ডিভিশনের দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। সাত সকালেই তার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হল আমজনতাকে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত দেড়ঘন্টা শিয়ালদা দক্ষিণ শাখার(South Section) ট্রেন পরিষেবা থমকে ছিল। যদিও পরে বিদ্যুতের তার মেরামতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু সকালের দিকে ট্রেন স্তব্ধ হয়ে যাওয়ায় স্টেশনে স্টেশনে ভিড় জমে যায়। ট্রেন(Train) চালু হতেই কার্যত যাত্রীদের(Passengers) মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় সব স্টেশনেই ট্রেনে ওঠার জন্য। পাশাপাশি দেড় ঘণ্টা ধরে ট্রেন বন্ধ থাকায় তার রেশ গিয়ে পড়ে অফিস টাইমের ট্রেন চলাচলের ওপরে। যা পরিস্থিতি তাতে রেলের আধিকারিকদের ধারনা বৃহস্পতিবার দুপুরের আগে ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে।

জানা গিয়েছে, শিয়ালদা ও বালিগঞ্জের মধ্যে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় গোটা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা থমকে যায়। স্টেশনে স্টেশনে বা মাঝপথেই আটকে পড়ে ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, ডায়মন্ডহারবার ও সোনারপুর থেকে শিয়ালদাগামী ট্রেন বা শিয়ালদা থেকে ওই সব জায়গায় যাওয়ার ট্রেন। ভোড় ৫টাতে এই ঘটনা ঘটায় সব থেকে বেশি সমস্যায় পড়েন ফুল ও সবজি বিক্রেতারা। একই সঙ্গে প্রায় সব স্টেশনেই জমতে থাকে অফিসমুখো যাত্রীদের ভিড়। ভোরের দিকে অনেক স্কুল পড়ুয়াও ট্রেন ধরে কলকাতার নানা স্কুলে পড়তে আসে। এদিন সমস্যায় পড়ে সেই সব স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকেরাও। সকাল সাড়ে ৬টা থেকে ট্রেন পরিষেবা চালু হলেও তা টাইমটেবিল মেনে চলাচল করতে পারছে না। আর তার জেরেই ভোগান্তির মুখে পড়েন আম যাত্রীরা।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর