এপ্রিলেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো! যাত্রী পরিবহণ ২৩-এ

আশা করা হচ্ছে আগামী বছরের শেষ দিকেই হাওড়া ময়দান হাওড়া স্টেশন ছুঁয়ে গঙ্গার নীচ দিয়ে থেকে ধর্মতলা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর দৌড় শুরু হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তির হাত ধরে গঙ্গার নীচ দিয়ে মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের পালা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সেখানে বসে গিয়েছে পাতাল রেল ছোটার লাইন ও তার সহযোগী বিদ্যুৎবাহী থার্ডলাইনও। এবার সেই লাইন দিয়েই মেট্রোর রেক ছোটানো হবে। মানে গঙ্গার নীচ দিয়ে মেট্রোর দৌড় এবার শুরু হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসেই সেই দৌড় শুরু হতে চলেছে। তবে তা যাত্রীবাহী মেট্রোর দৌড় হচ্ছে না, হবে পরীক্ষামূলক দৌড়। ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) অংশ হিসাবে কলকাতার(Kolkata) সঙ্গে হাওড়াকে(Howrah) যুক্ত করতেই গঙ্গার নীচ দিয়ে মেট্রো রেলের সুড়ঙ্গ নির্মীত হয়েছে। তার ভেতর দিয়েই সেক্টর ফাইভ(Sector Five) থেকে হাওড়া ময়দান(Howrah Maidan) অবধি মেট্রো ছুটবে। ইতিমধ্যেই হাওড়া ময়দান ও হাওড়া স্টেশনে মেট্রো রেলের স্টেশন নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। বিবাদি বাগ ও ধর্মতলা স্টেশনের কাজ খুব অল্পই বাকি আছে। এবার সেই পথেই পরীক্ষামূলক ভাবে মেট্রোর দৌড় শুরু হতে চলেছে।

ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশে মোট ৩টি পরীক্ষামূলক দৌড় হবে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের। তার মধ্যে প্রথম পরীক্ষামূলক দৌড়টাই শুরু হতে চলেছে আগামী এপ্রিল মাসে। ট্রায়ালের প্রথমদিন মেট্রোর ছোটার কথা হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত। ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত দু’দিকেই লাইন পাতার কাজ শেষ হয়েছে। দিন দুয়েক আগে বিবাদি বাগ পর্যন্ত হয়ে গিয়েছে তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহের কাজও। আগামী সপ্তাহেই শেষ হবে ধর্মতলা পর্যন্ত লাইনে বিদ্যুৎ দেওয়ার কাজও। আর সেটা হয়ে গেলেই ট্রায়াল রান করার ক্ষেত্রে তেমন কোনও সমস্যা থাকবে না। আশা করা হচ্ছে আগামী বছরের শেষ দিকেই হাওড়া ময়দান হাওড়া স্টেশন ছুঁয়ে গঙ্গার নীচ দিয়ে থেকে ধর্মতলা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর দৌড় শুরু হয়ে যাবে। এখন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত দৌড়াচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। আশা করা হচ্ছে চলতি বছরের পুজোর আগেই ফুলবাগান ছাড়িয়ে যাত্রী নিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো ছুটবে শিয়ালদা পর্যন্ত।

তবে এখন মেট্রো কর্তাদের সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে বউবাজার হয়ে ধর্মতলা পর্যন্ত অংশের কাজ। কেননা এখনও সেখানে কিছুটা হলেও জটিলতা রয়ে গিয়েছে। আশঙ্কা আছে নতুন করে ধস নামারও। সেখানে এখন একটি টানেল বোরিং মেশিনকে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। আরেকটি এখনও কাজ করছে। সেই টানেল বোরিং মেশিনটিই সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে ধর্মতলা অবধি আসবে। এই অংশের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ২০২৪ সাল। এখন দেখার বিষয় এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ সম্পূর্ণ হয় কিনা।

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে সিজেপি ও ছাত্রদের সমর্থন তামিল অভিনেত্রীর

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক