‘সত্যের জয় হল’, জেল থেকে বেরিয়ে বললেন জীবনকৃষ্ণ সাহা

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৩ মাস পর জেল থেকে জামিন পেলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর জেল থেকে বেরিয়ে জীবনকৃষ্ণ জানান, সত্যের জয় হল।

বুধবার জামিন পরবর্তী প্রক্রিয়ার জন্য আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়েছিল জীবনকৃষ্ণকে। এদিন জেল থেকে বেরিয়ে আসার পর লোকসভা ভোটের ফলাফল কেমন হতে পারে, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক। এই প্রসঙ্গে তিনি জানান, ‘কেন্দ্রে আমরাই সরকার গডব। রাজ্যের ৪২টি আসনেই পাবে তৃণমূল। আমি আজ মুক্তি পেয়ে কাল থেকেই দলের কাজ শুরু করে দেব।‘ একইসঙ্গে তিনি জানান, জামিন পেয়ে খুব ভালো লাগছে। সত্যের জয় হয়েছে। ধীরে ধীরে সব প্রকাশ্যে আসবে।

একইসঙ্গে সন্দেশখালির প্রসঙ্গও টেনে সদ্য জামিন পাওয়া তৃণমূল বিধায়ক জানান, আসলে সব বিজেপির চক্রান্ত। যারা ধর্ষণের অভিযোগ করছিলেন, তারাই তো এখন ক্যামেরার সামনে এসে বলছে সব মিথ্যা। বিজেপি সব ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্থ। মানুষ তা প্রমাণ করে দিয়েছে। এদিন শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় জীবনকৃষ্ণকে। আদালতের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়, আদালতের নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না জীবনকৃষ্ণ। জামিন পাওয়ার পর তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। প্রতিটি শুনানিতে তাঁকে উপস্থিত থাকতে হবে। কাউকে কোনও হুমকি দেওয়া যাবে না। প্রমাণ লোপাট করা যাবে না। আদালতে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন সংক্রান্ত মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে। সেখানে জীবনকৃষ্ণকে জামিন দেওয়া হয়।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে