এই মুহূর্তে

‘বন্দে মাতরম’ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, কী আর্জি আবেদনকারীর?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম-কে ঘিরে নতুন করে আইনি বিতর্ক শুরু হয়েছে। এতদিন সরকারি ও সর্বজনীন অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুইটি স্তবকই গাওয়া বা বাজানো হত। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, বন্দে মাতরমের মোট ছ’টি স্তবকই গাইতে বা বাজাতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তির বিরোধিতা করে মামলাকারীর তরফে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমে মোট ছ’টি স্তবক রয়েছে। তবে ঐতিহাসিকভাবে ১৯৩৭ সালে জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নেয়, গানটির কেবল প্রথম দুইটি স্তবকই গাওয়া হবে। পরবর্তীতে ১৯৫০ সালে এই দুই স্তবককেই ভারতের রাষ্ট্রীয় গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাষ্ট্রপতির আগমন ও প্রস্থান কিংবা জাতির উদ্দেশে ভাষণের আগে ও পরে বন্দে মাতরম বাজানো বা গাওয়া হবে। একই নিয়ম রাজ্যপালদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই সঙ্গে নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে পরিবেশন করা হলে আগে বন্দে মাতরম এবং পরে জনগণমন বাজাতে হবে। নতুন নির্দেশে বন্দে মাতরমের ছ’টি স্তবকই অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

এই নির্দেশিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব পড়তে পারে কি না। মামলাকারীর পক্ষের আইনজীবী শিলাদিত্য রক্ষিত জানান, কেন্দ্রের এই বাধ্যতামূলক নির্দেশের বিরুদ্ধেই জনস্বার্থ মামলা করা হয়েছে এবং আদালত তা গ্রহণ করেছে। এখন নজর আগামী সপ্তাহের শুনানির দিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু- দল ছাত্রের মধ্যে সংঘর্ষ, মধ্যস্থতা করতে গিয়ে জখম ২ অধ্যাপক……. নিজস্ব প্রতিনিধি: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে উঠেছে। আইসিসি নির্বাচন ঘিরে দু- দল ছাত্রের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষ থামাতে গিয়ে জখম হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ এবং ললিত মাধব। দুজন অধ্যাপককেই পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতলে ললিত মাধবকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় কিন্তু রাজ্য ঈশ্বরের আঘাত গুরুতর তার চোখে ঘুষির আঘাত লেগেছে চশমার কাঁচ ভেঙে নাক রক্তাক্ত হয়েছে। তাই পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে ওই অধ্যাপককে। দু’দলের সংঘর্ষে মোট ৬ জন পড়ুয়া জখম হয়েছেন। জানা গেছে গত কয়েকদিন থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। আইসিসি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রস্তুতি সভায় যোগ দিয়েছিল এর যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে শিক্ষক অধ্যাপকরা। এরপর সাইন্স আর্টস মোড়ের কাছে হঠাৎই ছাত্র সংগঠনের দু দল সদস্যদের মধ্যে শুরু হয় বিবাদ। সেই বিবাদ সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে দুই অধ্যাপক সেখানে মধ্যস্থতা করতে গেলে জখম হন। আহত অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ বলেন দু দল ছাত্রের মধ্যে গোলমাল হচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছিলাম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বাধা দিতে গিয়েছিলাম ওই দু দল ছাত্রের কেউ তাকে আঘাত করেনি কিন্তু বাইরে থেকে অন্য এক ছাত্র হঠাৎ এসে তাকে মারধর করে। অধ্যাপকের দাবি, যাদের মধ্যে গোলমাল লেগেছিল সেই ছাত্ররা তাঁকে হাসপাতালে নিয়ে আসে। গত কয়েকদিন থেকে উই দা ইন্ডিপেন্ডেন্ট এবং এসএফআইয়ের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে মতবিরোধ চলছিল। এসএফআই পড়ুয়ার দাবি আইসিসি নির্বাচনে প্রচার চালাচ্ছিলেন তাঁরা। প্রথম বর্ষে পড়ুয়ারা নির্বাচনে সক্রিয় হয়েছে। সেই বিষয়কে কেন্দ্র করেই গোলমাল চলছিল। শুক্রবার প্রথম বর্ষের এসএফআই ছাত্রদের ডেকে হুমকি দেয় ডব্লিউ টি আই এর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা। সেই সময় সেখানে উপস্থিত হন পেতে পারে সদস্যরা কয়েকজন শিক্ষক ও অধ্যাপক রাও সেখানে চলে আসেন উত্তপ্ত পরিস্থিতিতে দুই অধ্যাপক কে ধরে মারধর করা হয়। ভাইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে দর্শন দ্বিতীয় বর্ষের ছাত্র উজান এবং সমাজবিদ্যার ছাত্র রূপম সিকদার এই মারধরের ঘটনায় মূল অভিযুক্ত। যদিও ডব্লিউ টি আই এর পক্ষ থেকে কোন বক্তব্য পাল্টা জানানো হয়নি। উজানের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন দুর্ভাগ্যজনক। ঘটনা কোন কারণ ছাড়া দুপক্ষ অশান্তিতে জড়িয়ে পড়েছে। আমরা সব পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধানের সূত্র বের করব। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে কোন অভিযোগ পুলিশে দায়ের করা হয় নি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে সংঘর্ষ এর আগেও একাধিকবার ঘটেছে কিন্তু অধ্যাপক নিগ্রহের ঘটনা একেবারে নজিরবিহীন। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র- শিক্ষক সম্পর্কের উপরে প্রভাব পড়বে বলে মনে করছেন কোন কোন অধ্যাপক।

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

শনিবার রাত থেকে শিয়ালদহ দক্ষিণে ৮ ঘণ্টা পাওয়ার ব্লক, কোন কোন ট্রেন বাতিল? দেখে নিন তালিকা

বাংলায় এসআইআর নিয়ে কমিশন-রাজ্য সঙ্ঘাতে বেনজির পদক্ষেপ নিল শীর্ষ আদালত

বেলডাঙা কাণ্ডে নথি দিচ্ছে না রাজ্য! হাইকোর্টে NIA, কবে শুনানি?

বিপুল কর্মসংস্থান হতে চলেছে স্বাস্থ্য দফতরে, বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ চূড়ান্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 2
Goals
Goal at 4' & 32'
Live Score 0 - 2
Match Status Ayush Dev Chhetri (FC Goa) Yellow Card at 25'
Powered by Ei Muhurte