খুব শীঘ্রই চালুর পথে হাওড়া-পাটনা Vande Bharat Express

সব কিছু ঠিক থাকলে চলতি বছরে পুজোর আগেই হাওড়া ও পাটনার মধ্যে চালু হতে পারে নয়া Vande Bharat Express। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অঙ্গ আর বঙ্গকে জুড়তে চলেছে নরেন্দ্র মোদির(Narendra Modi) Vande Bharat Express। অঙ্গ মানে বিহার(Bihar) আর বঙ্গ মানে বাংলা(Bengal)। সেই দুই রাজ্যের দুই রাজধানীকে জুড়তে চালু করা হচ্ছে Vande Bharat Express। সব কিছু ঠিক থাকলে চলতি বছরে পুজোর আগেই চালু হতে পারে এই ট্রেন। হাওড়া(Howrah) ও পাটনার(Patna) মধ্যে চলাচল করবে এই ট্রেন। সপ্তাহে ৬দিন মিলবে পরিষেবা। রেলমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে বারাণসী রুটে যে Vande Bharat Express চালুর কথা থাকলেও প্রধানমন্ত্রী চাইছেন আগে হাওড়া ও পাটনার মধ্যে এই ট্রেন চালু হোক। সেই কারণেই চেষ্টা করা হচ্ছে পুজোর আগেই এই ট্রেন চালু করে দেওয়ার। সেক্ষেত্রে হাওড়া-এনজেপি, হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটির পর এটি বাংলার চতুর্থ Vande Bharat Express হতে চলেছে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত রেল বোর্ডের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন সাত সকালেই ব্যাঙ্ক ডাকাতি সিউড়ির বুকে, লুট কোটি টাকা

গত শনিবার মুম্বই-গোয়া রুটে Vande Bharat Express উদ্বোধনের কথা ছিল। কিন্তু ২ জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে তা বাতিল হয়ে যায়। রেল সূত্রের খবর, এখনও পর্যন্ত উদ্বোধনের নতুন দিনক্ষণ স্থির হয়নি। তবে শীঘ্রই তা ঘোষণা করা হতে পারে। জানা যাচ্ছে, এরপরেই তালিকায় থাকতে পারে হাওড়া-পাটনা Vande Bharat Express’র উদ্বোধনের বিষয়টি। একইসঙ্গে পাটনা-রাঁচি Vande Bharat Express। ট্রেনেরও উদ্বোধন করা হতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলার মানুষের মন জয়ে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে অভিজাত Vande Bharat Express-কে হাতিয়ার করে বাংলার বিভিন্ন রুটকে জোড়ার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, আগামী মাসের মধ্যে দেশের সবক’টি রাজ্যে Vande Bharat Express চলবে। পাশাপাশি আগামী বছরের মাঝামাঝি সময়ে সারা দেশের মোট ২০০টি শহরে Vande Bharat Express চালানো হবে। রেল সূত্রে জানা গিয়েছে হাওড়া পাটনা Vande Bharat Express সকালবেলায় হাওড়া থেকে ছাড়বে ও রাতের মধ্যে ফের ফিরে আসবে। পথে আসানসোল, জসিডি ও বক্তিয়ারপুরে স্টেশনে স্টপেজ দেবে।

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্য়াগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী