রাজ্যে হিংসা কোনওভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে অবাধ ও হিংসামুক্ত নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠকে এই বিষয়টি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মুখ্য নির্বাচন কমিশনার এদিন জানিয়েছেন, রাজ্যের সব রিপোর্ট কমিশনের কাছে আছে। রাজ্যে হিংসা কোনওভাবেই বরদাস্ত নয়। রাজ্যে কোনও অশান্তি হলে তার জন্য দায়ী থাকবেন ডিজি।

এদিন রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা ও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানান, নির্বাচনে হিংসার কোনও জায়গা নেই। প্রত্যেক নাগরিক যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। ভোটের হিংসা নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশকেই। জেলা পুলিশ যদি শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা না করে, তাহলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টিও এদিন তুলে ধরেন মুখ্য নির্বাচন কমিশনার। এই প্রসঙ্গে তিনি জানান, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়ে ঠিক করবে রাজ্যর মুখ্য নির্বাচনী আধিকারিক ও রাজ্য পুলিশ প্রশাসন।

ভোটের সময় নজরদারি চালাতে কেন্দ্রীয় এজেন্সির সাহায্য নিতে চলেছে নির্বাচন কমিশন। এদিন এই সব কেন্দ্রীয় এজেন্সির সঙ্গেই বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। এই প্রসঙ্গে তিনি জানান, সব কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। আর্থিক দুর্নীতি ঠেকাতেই এই পোর্টালের সাহায্য নেওয়া হবে।

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী