প্রবল বর্ষণে বিশ্বকর্মা প্রতিমা প্রস্তুতে সাজসজ্জাতে শেষ তুলির টান দিতে ব্যস্ত কুমারটুলি

Share:

নিজস্ব প্রতিনিধি:সোমবার রাত পোহালেই বিশ্বকর্মা পূজা ।তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব ।দুর্গাপূজাতে প্রত্যেকটি পুজো কমিটি যেমন ব্যস্ত হয়ে পড়েছে তেমনি কুমোর বাড়িতে মৃৎ শিল্পীদের ও চলছে প্রতিমার শেষ তুলির টানের ব্যস্ততা।একদিকে আকাশের মুখ ভার, চলছে অবিরাম বর্ষণ,অন্যদিকে কাজের চাপ কিভাবে শুকাবে তাঁদের প্রতিমা এই নিয়েই চিন্তার ভাঁজ পড়ছে কুমোর বাড়িতে। তবুও তার মধ্যে কিন্তু ঠাকুর তৈরি করতেই হবে।কোন কুমোর বাড়িতে ৪০ টি কোথাও, ৫০ কোথায় বা তারও বেশি বায়না নিয়ে রয়েছেন কুমোর বাড়ির মৃৎ শিল্পীরা।

তবে মৃৎশিল্পী তাপস পাল(Tapas Pal) জানান, এবার ডাকের সাজের চাহিদায় কিন্তু বেশি । কারণ আজও দেখা যায় সাবিকি আনাই মানুষের বেশি পছন্দ, মূল্যবৃদ্ধির ফলে লাভ হলেও তেমন কিছু লাভ হচ্ছে না বর্তমানে এই প্রতিমা তৈরি করে এমনটাই জানালেন মৃৎশিল্পী তাপস পাল। অন্যদিকে,বিশ্বকর্মা প্রতিমা তৈরির শেষ প্রস্তুতি চলছে কুমোরটুলিতে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সারা বাংলা জুড়ে নানান কলকারখানা সহ অনেক দোকান লোহা লক্কড়ের দোকান সহ বিভিন্ন ক্ষেত্রে পূজিত হবেন কারিগরি দেবতা তথা বিশ্বকর্মা দেব। এরপর মহালয়ার পূণ্য তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে এবং শারদীয়া উৎসব দেবী দুর্গাপূজা শুরু হবে। চলতি সপ্তাহের অন্ত থেকেই মাতৃপক্ষের সূচনার সাথে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গো উৎসবের দামামা বেজে উঠবে।

প্রসঙ্গত, গত ৪ আগে বছর করোনা আবহ তথা লকডাউনের জেরে বিশ্বকর্মা প্রতিমার বায়না তেমন না পাওয়ায় মাথায় হাত পড়ে ছিল কুমোরটুলির মৃৎশিল্পীদের। তবে লকডাউন শিথিল হতেই গত ৩ বছরে মুখে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের। বাঙালির আবেগের ওপর অন্য কিছু হয় না কারণ বিশ্বকর্মা পূজা মানেই আগমনীর বার্তা বিশ্বকর্মা পুজো শুরু হওয়া মানে দেবী দুর্গার বোধন শুরু হওয়া তাই খুশির জোয়ারে ভাসতেই বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে দূর্গাপূজার আবেগে ভাসবেন সকলে। তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কুমোরটুলির মৃৎশিল্পীদের বিশ্বকর্মা(Vishakarma) প্রতিমার শেষ তুলির টান দিতে দেখা গেল।তাদের প্রস্তুতি ভীষণভাবে তুঙ্গে। কারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্ডার করা বিশ্বকর্মা প্রতিমা পৌঁছে দিতে হবে নানান জায়গায়।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের দত্তপাড়া এলাকার মৃৎশিল্পী ভুবন শীল(Bhuban Seal) জানান, “লকডাউনের জেরে প্রতিমা বিক্রি ও বায়না না পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কিন্তু ধীরে ধীরে লকডাউন শিথিল হতেই বর্তমানে ৩ বছর পর বিশ্বকর্মা পুজোর দিন এগিয়ে আসর আগে থেকে বিভিন্ন ক্লাব অন্যান্য কারখানা দোকান বড় বড় বাড়ি বিভিন্ন ক্ষেত্রে ছোট-বড় নানান ধরণের বিশ্বকর্মা প্রতিমা বায়না করে যাচ্ছেন, সোমবার ডেলিভারি দিব তাই শেষ প্রস্তুতি চলছে। আমাদের দিকে ভগবান মুখ তুলে তাকিয়েছেন”। তবে বলাই বাহুল্য, প্রতিমা বিক্রির বায়না পেয়ে হাসি মুখে মনের আনন্দে কারিগরি দেবতা তথা বিশ্বকর্মা ঠাকুরকে তৈরি করেছেন মৃৎশিল্পীরা। বিশ্বকর্মা পূজার পর মহালয়ার পূণ্য তিথিতে দেবী দুর্গার বোধন শুরু হবে এবং মাতৃ পক্ষের সূচনা হবে তার সাথে সাথে তাল মিলিয়ে দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন ক্ষেত্রে কলকারখানা সহ ক্লাব, বারোয়ারী ও বনেদি বাড়ি, বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পূজা ও দূর্গাপূজা হবে আর তাতেই এই আনন্দ জোয়ারে গা ভাসাবেন আপামর বাঙালি। তাই তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কুমোরটুলিতে কারিগরি দেবতা তথা বিশ্বকর্মা প্রতিমা তৈরির শেষ প্রস্তুতি চলছে তুঙ্গে। দিনরাত এক করে ঘেমে নেয়ে প্রতিমা তৈরি করে চলেছেন মৃৎশিল্পীরা। তাদের ঘরে এখন শুধুই ব্যস্ততা প্রতিমা তৈরীর জন্য।

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে