‘কাঁচা বাদাম’ বিক্রেতা ভুবনকে মদনের ‘বিশেষ’ উপহার

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। বাদাম বিক্রি করেই চলে জীবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। বাদাম বিক্রি করেই চলে জীবন। কিন্তু আচমকাই গোটা বাংলায় জনপ্রিয় হয়েছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। তাঁর বাদাম বিক্রির সঙ্গে গাওয়া গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভুবন বাদ্যকার এবার রাজনৈতিক নেতাদের জন্য প্রচারে সামিল। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম , আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গানেই ভাইরাল ভুবন। এবার সেই জনপ্রিয় বাদাম বিক্রেতার পাশে দাঁড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ভোটের প্রচারে ভুবন বাদ্যকারকে নিয়ে গিয়েছিলেন মদন মিত্র। সেখানেই তিনি ঘোষণা করেন, ‘ওনাকে আমি আমার বিধায়ক হিসেবে প্রাপ্য এক মাসের বেতন দিচ্ছি। ২০, হাজার টাকা এক মাসের মাইনে ওনার হাতে তুলে দেব।’

কলকাতায় শনিবার তৃণমূল প্রার্থীদের জন্যই প্রচারে এসেছেন ভুবন বাদ্যকার। দুটো পয়সার জন্যই তৃণমূলের পুরভোটের প্রার্থীদের জন্য করছেন প্রচার। ইচ্ছা দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার। কিন্তু তা আদপে সম্ভব হবে কিনা জানা নেই। তবুও মনের ইচ্ছা নিয়ে আর রোজগারের আশায় কলকাতা মুখী হয়েছেন ভুবন। আর গরীব বাদাম বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন বিধায়ক মদন মিত্র। বরাবরই গরীব মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে যান মদন মিত্র। এবার সোশ্যাল মিডিয়া সেনসেশন ভুবনের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন কামারহাটির বিধায়ক। শুধুই সাহায্য নয়, মদন মিত্র ও ভুবন বাদ্যকার শনিবারের সন্ধ্যায় তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারও করেছেন বলে জানা গিয়েছে।

ভোটের জন্য নেতাদের হয়ে সাধারণত হুড খোলা গাড়ি কিংবা পথে হেঁটে প্রচার করেন তারকারা। গানের জন্যই আপাতত জনপ্রিয় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। আর তাঁকে নিয়েই প্রচার করে চমক দিলেন উল্টোডাঙ্গার তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। শনিবার ভুবন বাদ্যকারকে নিয়ে প্রচার করেছেন তিনি।

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা