ঝেঁপে আসছে বৃষ্টি, বইবে প্রবল ঝোড়ো হাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে প্রবেশ ঘটল বর্ষার। পশ্চিমবঙ্গ ও সিকিমে বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে বর্ষা খেল দেখাবে উত্তরবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কবে প্রবেশ ঘটে বর্ষারানির এখন সেটাই দেখার।

বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। নিম্নচাপের জেরেই এই বর্ষণ। শুক্রবার ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। আগামী এক সপ্তাহে প্রতিটি জেলায় তুমুল বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন প্রবল বৃষ্টিপাত হবে। ফলে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে রেড অ্যালার্ট জারি হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উপকূলবর্তী অঞ্চলে এর প্রভাব পড়বে। আগাম সতর্কতা হিসেবে সুন্দরবন ও দিঘার উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপ থেকে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার ও রাজ্যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। তবে শক্তি ক্ষয় করার কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির প্রভাব কমবে। তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাওয়ার কারণে বৃষ্টির মাত্রা সেখানে বেশি থাকবে।শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টি দু-এক জায়গায় হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হতে পারে। শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকার মেঘলা। বৃহস্পতিবার রাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়নি। শুক্রবারও বড় কোনও দুর্যোগের সম্ভাবনা এখন নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৬ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.৪ ডিগ্রি কম।

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য