দিনভর গরমের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা ও দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন তাপমাত্রার জেরে কার্যত হাঁসফাঁস অবস্থা শহর কলকাতা ও দক্ষিণবঙ্গবাসীর। মাঝে মাঝে সন্ধ্যার দিকে দু এক পশলা বৃষ্টি নামলেও দিনের বেশিরভাগ সময়েই আর্দ্রতার পরিমাণ থাকছে অনেক বেশি। এর মাঝে মঙ্গলবার বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা ও দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। একইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এদিন বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না আগামী কয়েকদিন এই জেলাগুলিতে।

মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। নির্ধারিত সময়ের আগে কেরলে বর্ষা প্রবেশ করেছে। বঙ্গে বর্ষার আগমন কেবল সময়ের অপেক্ষা। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়-সহ একাধিক রাজ্যে আগামী তিন-চারদিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে অনুমান করছেন আবহাওয়াবিদরা।

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র