রাজ্যপালের ভাষণেই শুরু বিধানসভার বাজেট অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য দিয়েই বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। নিয়মমাফিক চিঠি গিয়েছে বিধানসভার সচিবালয় থেকে রাজভবনে।  গতবার নানা কারণে এই সংসদীয় প্রথার পালন হয়নি বিধানসভায়। এবার  অবশ্য প্রথা মেনেই বাজেট পেশের আগে রাজ্য সরকারের লিখিত ভাষণ পাঠ করবেন রাজ্যের সাংবিধানিক প্রধান। 

প্রথা অনুসারে, বাজেটের প্রথম অধিবেশনে সাংবিধানিক প্রধান রাজ্যপাল বক্তব্য রাখেন। কিন্তু ২০২৪ সালে রাজ্যপালের  বক্তব্য ছাড়াই শুরু হয়েছিল অধিবেশন। কারণ , রাজভবন এবং সরকারের মধ্যে সম্পর্কের মধ্যে দূরত্ব সেইসময় বৃদ্ধি পেয়েছিল । কিন্তু এখন পরিস্থিতিটা খানিক আলাদা। রাজ্য এবং রাজভবনের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক।  এই আবহে বাজেট অধিবেশনের শুরুতে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানান হল রাজ্যপালকে ।

রাজনৈতিক মহলের একাংশ দাবি , গত দেড় বছরে বিধানসভা ও রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের যে দূরত্ব তৈরি হয়েছিল, সাম্প্রতিক সময়ে সেই দূরত্ব কিছুটা হলেও কমতে শুরু করেছে ৷ উভয়পক্ষের মধ্যে বরফ অনেকটাই গলেছে ৷  এই আবহে বিধানসভায়  রাজ্যপালের  প্রথম বাজেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে উত্তেজনা । উল্লেখ্য , ১০ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশনের প্রস্তুতি পুরোমাত্রায় শুরু হয়ে গিয়েছে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ হবে ১২ ফেব্রুয়ারি। রাজ্যপালের ভাষণ ও বাজেট নিয়ে আলোচনা হবে বিধানসভার অধিবেশনে।   ইতিমধ্যেই বাজেট নিয়ে শুরু হয়ে গিয়েছে  প্রস্তুতি ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা