আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আকাশে ঘনাচ্ছে মেঘ, ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিনিধি: শীত যেতে না যেতেই ফের বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর তেমনই। কাল, অর্থাৎ বুধবার থেকে শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। অর্থাৎ, নতুন করে শীত পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আজ বুধবার কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকালের দিকে আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকবে। ফলে, দৃশ্যমানতা কিছুটা হলেও কমবে। বেলার দিকে আকাশ পরিষ্কার হলে দৃশ্যমানতা বাড়বে। উত্তরবঙ্গের কিছু জেলা, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য হলেও বাড়বে।

এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কাল, অর্থাৎ ২৪ তারিখ থেকে আবহাওয়া বদলে যেতে পারে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও।শুক্রবার কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরেরদিন অর্থাৎ শুক্রবার কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরের দিন বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তবে রাতে শীতের আমেজ কিছুটা হলেও টের পাওয়া যাবে। শীতের আমেজ অনুভব করা যাবে ভোরের দিকে। তবে আগামীদিনে দ্রুত তা গায়েব হবে এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা অল্প অল্প করে হলেও বাড়বে।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ