কলকাতার আকাশে রহস্যময় ড্রোন নিয়ে কী জানাল সেনা? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহর কলকাতার আকাশে দীর্ঘক্ষণ চষে বেরিয়েছে রহস্যময় একাধিক ড্রোন। খবর প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই রহস্যময় ড্রোন নিয়ে মুখ খুলেছে সেনা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনের ঘুরে বেরাবার খবর জানতে পেরেছেন। এই খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান চলছে। তদন্ত করে কিছু জানা গেলে সেনার পক্ষ থেকে জানানো হবে। কলকাতা পুলিশ ও অন্যান্য বিভাগের সঙ্গে মিলে অনুসন্ধানের কাজ চলছে।

ময়দানের বিস্তীর্ণ এলাকা সেনার অধীনে। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে এই সন্দেহজনক ড্রোনগুলো উড়েছে বলে খবর। কোথা থেকে ড্রোনগুলো এসেছে, সেগুলি কী ধরনের ড্রোন তা এখনো জানা যায়নি। কলকাতা পুলিশ সেনাবাহিনীর সঙ্গেও এই বিষয়ে কথা বলেছে। রাতের আকাশে অদ্ভুত আলো চোখে পড়েছে সেনার। তারপরেই তৎপরতার সঙ্গে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ড্রোন উড়তে দেখা গিয়েছে। এরপরে চিন্তায় ঘুম উড়েছে পুলিশের।  হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে উড়েছে এই সন্দেহজনক ড্রোনগুলো। এগুলো আদৌ কোথা থেকে এসেছে, সেই বিষয়ে জানতে তদন্ত শুরু হয়েছে। সেনার চোখেই প্রথম ড্রোনের আলো পড়েছে। তারপর কলকাতা পুলিশের আধিকারিকদের বিষয়টি নজরে আসে। এরপরেই দ্রুত  লালবাজার কন্ট্রোল রুমকে এই ড্রোনের বিষয়ে জানানো হয়। শহর কলকাতা বিশেষ করে দক্ষিণ ও মধ্য কলকাতার সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। থানার পক্ষ থেকে বিশেষ টিম নেমেছে রাস্তায়।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক