নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি কর ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ। এই অভিযানে অংশ নেবেন নির্যাতিতার বাবা ও মা। নবান্ন অভিযান ঘিরে সতর্ক রয়েছে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে মিছিল করা হোক। কোন সম্পত্তি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা নাগরিকের কর্তব্য।  নবান্ন অভিযান ঘিরে কড়া নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। যান চলাচলে কোন সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখা হয়েছে।

লালবাজার সূত্রে খবর, সকাল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জরুরী পরিষেবার গাড়ি ছাড়া এই সময়ে কোন পণ্যবাহী গাড়ি চলতে পারবে না, বলে জানানো হয়েছে। শহরের যানবাহন স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোবাইল পেট্রোলিং থেকে শুরু করে ক্যামেরা নজরদারি রাখা হচ্ছে। যান নিয়ন্ত্রণ করা হচ্ছে যে সকল রাস্তা সেগুলি হল, বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোড, জহরলাল নেহেরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, এজেসি বোস রোড, এস এনব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবন রোড,হাওড়া সেতু।

পুলিশ আগে থেকেই পরামর্শ দিয়ে রেখেছে বাড়ি থেকে বের হলে প্রয়োজনে বিকল্প পথ সাধারণ মানুষ যেন ব্যবহার করে। গোটা রাস্তায় নিশ্চিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। ফোরশোর রোডে প্রায় ২ মানুষ সমান উঁচু ব্যারিকেড তৈরি করা হয়েছে। রয়েছে জলকামান। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সাঁতরাগাছি, বেলেপলে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া ব্রিজে ওঠার সব রাস্তায় ব্যারিরেড করে দেওয়া হয়েছে। ১২ ফুট উচ্চতার গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

বিরিয়ানিতে মেশানো হচ্ছে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?