কোন পরিস্থিতিতে করতে হল এনকাউন্টার, গোয়ালপোখর কাণ্ড নিয়ে মুখ খুললেন জাভেদ শামিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে পুলিশের গুলিতে  মৃত্যু হয়েছে গোয়ালপোখর কাণ্ডের মূল অভিযুক্ত   সাজ্জাক আলমের  ।  কোন পরিস্থিতিতে পুলিশ এদিন গুলি চালায় তা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম। তিনি বলেন, ‘এসটিএফ এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা মিলে ওই আসামিকে ধরার জন্য চেষ্টা করা হয়েছিল । শনিবার ধরে ফেলা হয় সাজ্জাদকে। আত্মসমর্পণ করতে বলা হয় তাকে। কিন্তু সেটা না করে সাজ্জাক গুলি করে পালিয়ে যায়। আর তখনই চালানো হয় গুলি ।‘

অন্যদিকে  গোয়ালপোখর  কাণ্ডে মনোবল বাড়াতে কয়েকদিন আগে  ডিজি রাজীব কুমার  পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন , ‘এবার থেকে পুলিশও গুলি চালাবে। দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালালে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়বে’।  এরপরেই এদিন পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্তের ।

উল্লেখ্য, বুধবার ( ১৫ জানুয়ারি)  ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি । আর তাতে জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী । তারা হলেন নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। প্রথমে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় । এরপর  দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । সেখানেই চলছে চিকিৎসা । এই  গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ । সেইসঙ্গে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় । আর তাতেই সন্ধান মেলে অভিযুক্তের। এদিন বাংলাদেশে পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশের গুলিতেই সে প্রাণ হারায় ।    

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু