আর জি কর  হাসপাতাল থেকে উদ্ধার মহিলা চিকিৎসকের দেহ,ঘনাচ্ছে রহস্য  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর মেডিক্যাল হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার  হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হল  জুনিয়র মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ।  যা নিয়ে ঘনাচ্ছে রহস্য। প্রশ্ন উঠছে   কীভাবে এই ঘটনা ঘটল। তবে এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে হাসপাতালের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওই মহিলা চিকিৎসক পড়ুয়া হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি কাজ করেছেন। শুক্রবার সকালে   হাসপাতালের কর্মীরাই দেখতে পান মহিলা  চিকিৎসকের দেহ।  সেই সময় তাঁর শরীরের মধ্যে ছিল না কোন পোশাক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই চিকিৎসক  দেহে আঘাতের চিহ্ন রয়েছে।  চিকিৎসকের বন্ধুদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। আবার কেউ বলছে তাঁকে ধর্ষণ করা হয়েছে। কার্যত মহিলা চিকিৎসক পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছে  ধোঁয়াশা।

ইতিমধ্যেই নিয়ম মেনে চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রয়েছে নমুনা সংগ্রহের জন্য   ফরেনসিক দল। জানা গিয়েছে, ওই চিকিৎসকের  ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হবে । সেই রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। এই ঘটনার তদন্তের জন্য অ্যাটেনশন এগারো সদস্যের তদন্ত কমিটি গঠন করল কলেজ কর্তৃপক্ষ । ইতিমধ্যেই শুরু হয়েছে জোর কদমে  তদন্ত।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড