খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় যুবকের রহস্য মৃত্যু। বৃহস্পতিবার সাতসকালে নারকেলডাঙা থেকে উদ্ধার হল একটি যুবকের রক্তাক্ত দেহ। তাঁর শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। এদিন নারকেলডাঙা এলাকায় কাইজার ষ্ট্রীট এলাকা থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই যুবকের নাম ইমামউদ্দিন আনসারি। তাঁর বয়স ৩৭। তিনি নারকেনডাঙার রাজাবাজারের হারসি স্ট্রিটের বাসিন্দা। বাড়ি থেকে প্রায় ১৫ মিনিটের দূরত্ব থেকে ইমামউদ্দিনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁর রক্তাক্ত দেহ পুলিশ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের সঙ্গে কয়েকজনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ চলছিল। ওই যুবক কয়েকজনকে মারধরও করে খুন করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই যুবককে বারবার  ছুরি দিয়ে  খুন  করা হয়েছে।  তবে ঠিক  কি করে  ইমামউদ্দিনের মৃত্যু হল তা জানা যায়নি। বর্তমানে পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ওই যুবকের  পরিবারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা যুক্ত রয়েছে সেই খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যেই  এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে নারকেলডাঙা পুলিশ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা