টনসিল অপারেশন করাতে গিয়ে মৃত্যু তরুণীর, কাঠগড়ায় নার্সিংহোম

টনসিল অপারেশন করাতে গিয়ে মারা গেলেন মাত্র ১৯ বছর বয়সের তরুনী মীনাক্ষী। ঘটনার জেরে কাঠগড়য় নার্সিংহোমের চিকিৎসক।

Share:

নিজস্ব প্রতিনিধি: গলা ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তরুণী গৃহবধূ(Young House Wife)। চিকিৎসক জানান, তাঁর গলায় ইনফেকশন(Infection in Throat) হয়েছে। অবিলম্বে অস্ত্রোপচারের(Operation) প্রয়োজন রয়েছে। সেই মতো নার্সিংহোমে ভর্তিও হয়ে যান ওই তরুণী। রবিবার দুপুরে সেই অপারেশনও হয়ে যায়। কিন্তু তারপরেই বাঁধে বিপত্তি। অস্ত্রোপচারের শেষে চিকিৎসক জানিয়েছিলেন সুস্থ আছেন রোগী। কিন্তু ওই তরুণীর পরিজনেরা যখন তাঁকে নার্সিংহোমের বেডে দেখতে যান তখন দেখেন সেখানে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই তরুণী। তড়িঘড়ি তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয়। এরপর রাত ১০টার কিছু পরেই ওই তরুণীর মৃত্যু(Dead) খবর পান তার পরিবারের সদস্যরা। মৃতার পরিজনদের দাবি, সেই সময় নার্সিংহোমে কোনও চিকিৎসক ছিলেন না। চিকিৎসার গাফিলতিতেই ওই তরুণীর মৃত্যু হয়েছে বলেই এদিন তুলেছেন তার পরিজনেরা। সেই সূত্রেই সোম সকালে তাঁরা ওই নার্সিংহোমে তুমুল বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর শহরতলির বাগুইআটি থানা এলাকায়।

জানা গিয়েছে, মৃতা তরুণীর নাম মীনাক্ষী বৈরাগী সরকার। বয়স মাত্র ১৯। তাঁর বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকার মাঠকল সুকান্তপল্লি এলাকায়। এদিন ওই তরুণীর মৃত্যুর জেরে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান তাঁর পরিজনেরা। আর তার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাগুইআটির ওই নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। গলায় ব্যথা নিয়ে ENT বিশেষজ্ঞ রাহুল সরকারকে দেখিয়েছিলেন মীনাক্ষী। এদিন তাঁকেই মীনাক্ষীর মৃত্যুর জন্য কাঠগড়ায় তুলেছেন মৃতার পরিজনেরা। তাঁর বিরুদ্ধেই তোলা হয়েছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ এলেও থানায় এখনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। মীনাক্ষীর দাদা এদিন অভিযোগ তুলেছেন, ‘আমার বোনকে মেরে ফেলল। আমি এদের কঠিন শাস্তি চাই।’ পুলিশ অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে বলেই জানা গিয়েছে। প্রশ্ন উঠেছে গলায় সংক্রমণের জন্য অপারেশন করার কথা কেন বললেন চিকিৎসক? সেই সমস্যা তো ওষুধ দিয়েই সারানো যায়! 

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক