ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, দেহ উদ্ধার হল পুকুর থেকে

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনা। বুধবার সকালে মৃত যুবকের দেহ উদ্ধার করা হয়েছে একটি পুকুর থেকে। মৃতের নাম- হারু। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোনীর সত্যজিৎ পার্কে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, গত রবিবার ওই এলাকায় একজনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল। তখন হারু নামের ওই যুবক বিদ্যুতের কাজ করছিলেন। রবিবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন যুবক। এরপরে বিভিন্ন জায়গায় যুবকের খোঁজ শুরু করে তাঁর পরিবার। গত মঙ্গলবার বাঁশদ্রোনী থানাতে মিসিং ডায়েরিও করা হয়েছিল হারুর পরিবারের পক্ষ থেকে।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে একটি পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, যে বাড়িতে রবিবার অনুষ্ঠান হচ্ছিল, সেই বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে দেহ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাঁচিলের ওপরে উঠে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন হারু। এরপরে তিনি পড়ে গিয়েছিলেন পুকুরে। তবে মৃত্যুর (DEATH) প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। ওই এলাকার স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির