এই মুহূর্তে

কৃষ্ণগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে হাঁসুয়ার কোপ, পরে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে হাঁসুয়ার কোপ , পরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক । প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান। অভিমানে দশম শ্রেণীর ছাত্রীকে হাঁসুয়ার কোপ স্থানীয় যুবকের । ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা(Krishnaganj P.S.) এলাকায় । স্থানীয় সূত্রে খবর, দশম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল সেই সময় আচমকায় স্থানীয় যুবক তার রাস্তা আটকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে হাঁসুয়ার(Hasua) কোপ মারে যুবক। প্রতিবেশীরা ওই ছাত্রীকে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ।

তার কাঁধে আঘাত লেগেছে।এই ঘটনার পরেই স্থানীয় ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। পরিবারের লোকজন যুবককে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে(Krishnaganj Hospital) নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । কেন এই ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আগামী শুক্রবার ওই যুবকের বিবাহ হওয়ার কথা ছিল। বাড়িতে ডেকোরেটার ইতিমধ্যে বাঁশ বেঁধেছে। কিন্তু তার মধ্যেই ঘটল এই অঘটন। এলাকার প্রতিবেশীদের বক্তব্য যে যুবক এই কান্ড ঘটিয়েছে সে খুবই ভদ্র ও নম্র ছিলেন।

এলাকার মানুষের সঙ্গে তার খুব সুসম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ সে এই ধরনের ঘটনা কেন ঘটালো তা পাড়া-প্রতিবেশীরাও বুঝে উঠতে পারছেন না। পুলিশ আহত ছাত্রী সুস্থ হওয়ার পর তার বয়ান রেকর্ড করবে বলে জানা গেছে। এই ঘটনায় ওই যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আহত ছাত্রী শক্তিনগর হাসপাতালে(Saktinagar Hospital) চিকিৎসাধীন রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সঙ্কটের আবহে গ্যাস নিয়ে সাইবার প্রতারণার আশঙ্কা, কীভাবে ফাঁদ পাততে পারে প্রতারকরা?

বিজেপির স্বার্থে হয়রান বাংলার ভোটাররা, SIR-এ বাদ গেলে ৬ নম্বর ফর্মও খারিজ

ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে? দুশ্চিন্তায় ‘ বিচারাধীন’ ভোটাররা

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

রান্নার গ্যাসের হাহাকার মেটাতে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, তোপ কেন্দ্রকে

সন্ধ্যা নামতেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা-সহ জেলায় জেলায় ঝাঁপিয়ে নামল বৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ