মুর্শিদাবাদে খুনের জন্য রাজ্যপালের কাঁধে দায় চাপালেন কুণাল

একসঙ্গে বিরোধী দলগুলিকে এবং রাজ্যপালকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আগে হিংসার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার মুর্শিদাবাদে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়ে একসঙ্গে বিরোধী দলগুলিকে এবং রাজ্যপালকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মুর্শিদাবাদে মৃত্যুর জন্য রাজ্যপাল দায়ী বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপালের মুর্শিদাবাদ যাওয়াটা যুক্তিগ্রাহ্য করতে বিরোধীরা হাত মিলিয়ে মৃতদেহ তৈরি করল। বিরোধীরা মৃতদেহ দিয়ে রাজ্যপালকে স্বাগত জানাতে চেয়েছিল, রাজ্যপাল আজ যদি না যেতেন তা হলে সম্ভবত মৃত্যুটা হত না। এই মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষে সিভি আনন্দ বোস দায়ী।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘তিনি সাংবিধানিক পদের সীমা লঙ্ঘন করে গিয়েছেন। আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার শেষ হয়ে গিয়েছে। তিনি তারপর বিরোধীদের হয়ে প্রচার করে বেরাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করছি।’

উল্লেখ্য এর আগে হিংসার ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারে গিয়েছিলেন। রাজ্যের সাংবিধানিক প্রধান আগেই জানিয়েছেন তিনি গ্রাউন্ড জিরোর রাজ্যপাল। যদিও রাজ্যের শাসকদল রাজ্যপালের ভূমিকার সমালোচনায় সরব হয়েছে। তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা