আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কুড়মিদের

‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’, পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের দাবিতে অনড় কুড়মিরা (KURMI)। রাজ্যের পক্ষ থেকে আন্দোলনকারীদের বলা হয়েছিল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী’র সঙ্গে বৈঠকে বসতে। সেই চিঠিও এসে পৌঁছেছিল কুড়মিদের কাছে। তবে সোমবারের বৈঠকে উপস্থিত হয়নি কুড়মি সংগঠন। মঙ্গলবার দুপুর ১২টার সময় একটি কুড়মি সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের।

গতকাল রাজ্য বৈঠকের জন্য কুড়মিদের আহ্বান জানালেও তাতে যোগ দিতে অস্বীকার করে আদিবাসী কুড়মি সমাজ। আজ ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’, পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যসচিব।

একাধিক কুড়মি সংগঠন নিজেদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করলেও তাতে দেখা যাচ্ছে ভিন্ন মত। একদল বৈঠকে নারাজ। আরেক দল বৈঠক চায়। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এখনও জারি অবরোধ। বিক্ষিপ্ত ভাবে রেল লাইনে বা লাইনের ধারে অবস্থান হয়েছে। জাতীয় সড়কেও জারি অবরোধ। তবে সকাল ১০টা থেকে দুপুর ৩টে এবং রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত অবরোধে ছাড় দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত। তবে অব্যাহত থাকছে সাইকেল র‍্যালি কর্মসূচি।

রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের কথা। এখন দেখার আজকের বৈঠকে কী সিদ্ধান্ত হয়।  

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ