পাঁচ দিনে পড়ল কুড়মি সমাজের আন্দোলন, মিলছে না সমাধান সূত্র

কুড়মি সমাজের আন্দোলনের ফলে ইতিমধ্যে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। 

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতির আওতায় আনা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার দাবি-সহ একাধিক দাবিতে কুড়মি সমাজের আন্দোলন পঞ্চম দিনে পড়ল। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় রাস্তা ও রেল লাইন অবরোধ করে চলছে অবস্থান। আন্দোলন ক্রমশ শক্তি বাড়ালেও এখনও পর্যন্ত কোনও রফাসূত্র পাওয়া যায়নি। যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

কুড়মি সমাজের আন্দোলনের ফলে ইতিমধ্যে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। মাশুলিতে কুড়মি আন্দোলনের জেরে ৯ থেকে আগামী ১১ এপ্রিল খড়গপুর আদ্রা ও খড়গপুর টাটা লাইনে ১১৭টি ট্রেন বাতিলের ঘোষণা হয়েছে। অন্যদিকে দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ। অবরোধ তোলার জন্য শনিবার প্রশাসনিক বৈঠক হলেও কোনও সমাধান সূত্র বের হয়নি সেই বৈঠক থেকে। বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, পুরুলিয়া জেলা পুলিস সুপার, অতিরিক্ত জেলা পুলিস সুপার (অপারেশন) এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা। বৈঠকে রেল ও রাস্তা রোকো আন্দোলন তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় আন্দোলনকারীদের। কিন্তু দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ।

অন্যদিকে যাত্রী দুর্ভোগ বাড়তে থাকায় এবার পদক্ষেপ নিতে চাইছে রেল। আন্দোলন তুলতে ইতিমধ্যে রাজ্যকে চিঠি দিয়েছে রেল মন্ত্রক। তাতে লেখা হয়েছে, আন্দোলনকারীরা যদি অবরোধ না তোলেন তাহলে রেলের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার