শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি মরশুমে জাঁকিয়ে ঠাণ্ডা অনুভব করেছে বঙ্গবাসী। টানা কয়েকদিন ধরে কনকনে শীতের আমেজ বজায় ছিল। তবে এবার সেই ঠাণ্ডা কমতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই শেষ হতে চলেছে শীতের আমেজ। তারপর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।  বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম।

চলতি শীতের মরশুমে কনকনানি টের পেয়েছে বাংলা। টানা ২৩ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থেকেছে, যার মধ্যে মাত্র একদিন পারদ ১৫ ডিগ্রি ছাড়িয়েছিল। ১৯ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সংক্রান্তি পর্যন্ত শীত বজায় থাকবে। তারপর থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। এখনো পর্যন্ত তাপমাত্রা স্বাভাবলিকতের নিচেই রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া প্রবেশ করেছে বঙ্গে। মাঘ মাসের ৩-৪ দিন শীতের স্পেল বজায় থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা একই থাকবে।

কলকাতা সহ সমস্ত জেলাতে রয়েছে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। শুক্রবার থেকে বাড়বে কুয়াশার দাপট। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। এখন প্রশ্ন, তাহলে কী এখনই শেষ হতে চলেছে শীতের ব্যাটিং? আবহাওয়া দফতরের পক্ষ জানানো হয়েছে, ধীরে ধীরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা