মর্মান্তিক! জামাকাপড় পরিষ্কার করতে গিয়ে নদীতে ভেসে গেল ধোপা, চলছে তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনধি, জলপাইগুড়ি : চলতি বছরে বর্ষা যেন কিছুতেই বিদায় নিতে চাইছে না। নাগাড়ে টানা বৃষ্টিতে নদী নালা ভরে গিয়েছে। রাজ্য জুড়ে জল জমার ফলে সামনে এসেছে একাধিক মর্মান্তিক দুর্ঘটনার খবর। ফের ঘটল দুর্ঘটনা। জলভর্তি নদীতে কাপড় কাচতে নেমে ভেসে গেল ধোপা। জলপাইগুড়ির জলভরা করলা নদীতে শুক্রবার সকালে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা।

জানা গিয়েছে, কৃষ্ণ রজক (৪২) নামের ওই যুবক নদীর পাড়ে গামলায় জামাকাপড় রাখা ছিল ধোয়ার জন্য। কিন্তু সকাল সাড়ে সাতটা নাগাদ কৃষ্ণ এসে দেখে সেই গামলা সহ জামাকাপড় নদীর জলে ভেসে যাচ্ছে। সেগুলিকে উদ্ধারে নদীতে নামতেই ঘটে বিপত্তি। সাতার না জানায় ঘটে যায় আরও বড় বিপদ। একে নদী জলভর্তি তার উপর রয়েছে জলের স্রোত। সাঁতার না জানার কারণে কৃষ্ণ নদীতে ভেসে যেতে থাকে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে ছুটে আসে আসেপাশের লোকজন। কিন্তু চিৎকার শুনে যখন সবাই আসেন ততক্ষনে ভেসে যান কৃষ্ণ।নিখোঁজ যুবকের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে সিভিল ডিফেন্স।

ভেসে যাওয়া কৃষ্ণ রজকের বাড়ি শহরের ১ নম্বর ওয়ার্ড। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই যুবককে ভেসে যেতে দেখা গিয়েছে জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার দিকে। নিখোঁজ ওই যুবকের বউদি রেখা রজক বলেছেন গ্রাহকদের জামা ধুতে গিতে ঘটেছে বিপত্তি। নদীর পাড়ে রাখা জামাকাপড়ের গামলা ভেসে গেলে তা উদ্ধার করতে নামে তাঁর দেওর। তিনি জানিয়েছেন খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু তিন ঘণ্টা পার হলেও কৃষ্ণের খোঁজ মেলেনি। এই প্রসঙ্গে উল্লেখ্য, করলা নদী মিশেছে তিস্তার সঙ্গে। বর্তমানে ভয়াল অবস্থা তিস্তার। বিপদশিম্বার উপর দিয়ে বইছে নদী। তাতেই করলা নদীর জলস্তরও বেড়ে গিয়েছে।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন