এই মুহূর্তে




আইনজীবীর চেম্বারে আইন পড়ুয়ার ঝুলন্ত দেহ, পলাতক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ : আইনজীবীর চেম্বার থেকে ল পড়ুয়ার দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতের নাম সোনিয়া হালদার (২১)। কাকদ্বীপ আদালতের আইনজীবীর কাছে প্র্যাকটিসে যেতে তিনি। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে পুলিশ।

জানা গিয়েছে, কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় আইনজীবী শেখ মানোয়ার আলমের চেম্বার। সেখানেই প্র্যাকটিস করতে যেতেন সোনিয়া। কাকদ্বীপের গান্ধীনগর থেকে ওই চেম্বারে প্র্যাকটিসের জন্য যেতেন সোনিয়া। বুধবার সকালেও সেখানেই গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যের পরেও বাড়ি ফিরে আসেননি তিনি। এরপরেই পরিবারের কাছে খবর আসে, চেম্বার থেকে উদ্ধার হয়েছে ল পড়ুয়ার ঝুলন্ত দেহ।

সোনিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছে কাকদ্বীপ থানার পুলিশ। জানা গিয়েছে, প্রতিদিনই ওই চেম্বারে যেতেন তিনি। এই মৃত্যুর পিছনে সম্পর্কের টানাপোড়েন, নাকি অন্য কোনও কারণ রয়েছে, জানা চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতগেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে আসলেই জানা যাবে, কীভাবে কখন মৃত্যু হয়েছে ওই তরুণীর।

পুলিশ সূত্রে খবর, ওই চেম্বার থেকে একটি ব্যাগে চিঠি পাওয়া গিয়েছে। পরিবারের দাবি ওই চিঠিতে স্পষ্ট আইনজীবীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কে জটিলতা সৃষ্টির কারণেই প্রাণ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই তরুণী। কাকদ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। চেম্বার থেকে ওই তরুণীর দেহ উদ্ধারের পর থেকে খোঁজ নেই আইনজীবী শেখ মানোয়ার আলমের। তাঁক খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ