১ কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা

দুর্গাপুজোর আগেই বঙ্গের কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগেই বঙ্গের কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা। এবার কোজাগরী লক্ষ্মীপুজোর আগে বাংলার প্রায় ১ কোটির বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই টাকা ঢুকেছে ১ কোটি মহিলার অ্যাকাউন্টে। সেপ্টেম্বরের বকেয়া টাকা ও অক্টোবর মাসের টাকা ঢুকেছে প্রায় ১ কোটি মহিলার অ্যাকাউন্টে। এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকারের খরচ হয়েছে মোট ১,০৮২ কোটি টাকা। বাকি ৫৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে যাতে দ্রুত টাকা পৌঁছে দেওয়া যায় তার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

শুধুমাত্র উপনির্বাচন থাকায় কোচবিহার, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনার মহিলাদের অ্যাকাউন্টে আপাতত লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। ভোট মিটলেই নভেম্বর মাসে সমস্ত বকেয়া টাকা পৌঁছে যাবে ওই জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। ২০২১-এর নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাই মূল মহিলাদের ভোট আদায়ের মূল অস্ত্র ছিল তৃণমূলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা ২০২১-এর নির্বাচনে মাস্টারস্ট্রোক হিসেবে বিবেচিত হয়।

আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন গ্রামবাংলার বহু মহিলা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফশিলি জাতি ও উপজাতি মহিলারা পাবেন মাসিক ১০০০ টাকা হাতখরচ ও সাধারণ বাড়ির মহিলারা পাবেন মাসিক ৫০০ টাকা হাতখরচ।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের