শিলিগুড়িতে প্রকাশ বামপ্রার্থী তালিকা! লড়ছেন অশোকও

কলকাতা পুরনিগমের নির্বাচনেও দেখা গিয়েছিল সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা। এবারেও সেই একই কায়দায় তাঁরা প্রার্থী তালিকা প্রকাশ করে দিল শিলিগুড়িতে। রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য নিজে আবারও প্রার্থী হচ্ছেন শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারেও সবার আগে। কলকাতার মতোই শিলিগুড়িতে চমক দিল বামেরা। সবার আগে তাঁরা প্রকাশ করে দিল প্রার্থী তালিকা। তবে সব ওয়ার্ডে নয়। আরও একদফা প্রার্থী তালিকা তাঁরা খুব শীঘ্রই সামনে আনবেন। কলকাতা পুরনিগমের নির্বাচনেও দেখা গিয়েছিল সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা। এবারেও সেই একই কায়দায় তাঁরা প্রার্থী তালিকা প্রকাশ করে দিল শিলিগুড়িতে। সোমবারই রাজ্য নির্বাচন কমিশন শিলিগুড়ি সহ রাজ্যের ৪টি পুরনিগমের নির্বাচন ঘোষণা করেছে। তারপর এদিনই বামেরা প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশ করে কার্যত পরোক্ষে বার্তা দিয়ে রাখল যে তাঁরা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। একই সঙ্গে এটাও জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য নিজে আবারও প্রার্থী হচ্ছেন শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকেই।

বাম জমানায় শিলিগুড়ি থেকেছে বামেদের দখলেই। পরিবর্তনের সময় তা কিছুদিনের জন্য আসে কংগ্রেস ও তৃণমূলের দখলে। তবে সেই বোর্ড দীর্ঘস্থায়ী হয়নি। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিরোধে শাসক দল সমর্থন প্রত্যাহার করে নেয়। সেই সময় বোর্ড বাঁচাতে এগিয়ে এসেছিল বামেরা। পরে সেই বাম-কংগ্রেস জোটই শিলিগুড়িতে ক্ষমতায় আসে। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে বাম কংগ্রেসকে পিছনে ফেলে জয়ের পথে এগিয়ে গিয়েছিল বিজেপি। এবারেও সেই বিজেপি কোমর বাঁধছে পুরবোর্ড দখলের জন্য। ঠিক তার প্রাক্কালে অশোকবাবুকে মাঠে নামিয়ে ও প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা কার্যত চমক দিল পুরভোটের ময়দানে। একই সঙ্গে কংগ্রেস থেকেও বার্তা দেওয়া হয়েছে অশোকবাবুকেই মেয়র পদপ্রার্থী হিসাবে তুলে ধরে বামেদের সঙ্গে আসন সমঝোতা করেই তাঁরা পুরভোটে লড়াই করবে। অর্থাৎ বাম-কংগ্রেস জোট এখন পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে শাসক তৃণমূলের পাশাপাশি বিরোধী বিজেপিকেও।

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ