বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে লিচু, ক্ষতির মুখে চাষিরা

বৈশাখের মাঝামাঝি সময়ে এসেও দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ায় চলতি মরসুমে লিচুর ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানালেন চাষীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাপপ্রবাহের জেরে কেবল মানুষের প্রতিদিনের জীবনে হাঁসফাস অবস্থা হয়েছে তা নয়। অতি গরম এবং বৃষ্টির আকালের জেরে ব্যাপক ক্ষতি হচ্ছে গ্রীষ্মকালীন ফলেরও। বৈশাখের মাঝামাঝি সময়ে এসেও দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ায় চলতি মরসুমে লিচুর ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানালেন চাষিরা। চাষের ক্ষতি হওয়ায় এই বছর আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন তাঁরা।

অত্যাধিক তাপমাত্রার কারণে গাছে থাকা লিচুর উপরের অংশ পুড়ে যাচ্ছে। এর পর ধীরে ধীরে গোটা লিচুটা নষ্ট হয়ে যাচ্ছে। বাগানে একের পর এক গাছের লিচু এইভাবে পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। নদিয়ার এক লিচু চাষি এই বিষয়ে জানান, “লিচু বাগান রয়েছে দেড়শ থেকে দুইশ বিঘা। সূর্যের প্রখর তাপের কারণে অধিকাংশ লিচুর উপরের অংশ পুড়ে যাচ্ছে। বৃষ্টি না হলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। কিছু কিছু চাষিরা দোকান থেকে ধার করে ওষুধ নিয়ে আসছে লিচু গাছে দেওয়ার জন্য। তাতেও তেমন একটা কাজ দিচ্ছে না। এই সমস্যা থেকে রেহাই পেতে একমাত্র পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি দরকার বলে জানান তিনি।

লিচুর ফলন ভাল হয় উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে। বাৎসরিক বৃষ্টিপাত ১৫০ সেমি. ও বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭০-৮৫% লিচু চাষের পক্ষে উপযোগী। মাটি ও জলবায়ুর ধরণ অনুযায়ী ঋতু অনুযায়ী দিতে হয় জলসেচ। গ্রীষ্মকালে লিচুবাগানে এক সপ্তাহ থেকে ১০ পর পর সেচ দিতে হয়। শীতকালে ১০ থেকে ১২ দিন অন্তর দিতে হয় জলসেচ। তবে যদি সারাবছর ১২৫ সেমি.র বেশি বৃষ্টিপাত হয়, তবে আর লিচু গাছে সেচের প্রয়োজন হয় না বলে জানান চাষিরা। টাকা খরচ করে লিচু চাষ করার পর ফলন না হলে উপার্জন হবে না, সেক্ষেত্রে কী ভাবে চলবে তাদের সংসার। একইসঙ্গে ঋণ নিয়ে যে চাষিরা চাষের কাজে ব্যবহারের জন্য ওষুধ ও কীটনাশক কিনেছেন তার খরচ কোথা থেকে উঠবে তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে তাঁদের।

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় পাশ হল বিল

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার! দলের সব পদ থেকে ইস্তফা

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে