তৃণমূল কাউন্সিলারের স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল কাউন্সিলারের স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষ টাকার গয়না ও নগদ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রেল কলোনিতে। গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তৃণমূল কাউন্সিলার বনথা মুরলী বাড়িতে ছিলেন না। সেই সময় বাড়িতে একাই ছিলেন বনথার স্ত্রী বিজয়া। সেই সময় আচমকা চার জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে বিজয়ার হাত-পা বেঁধে মাথায় বন্দুক ঠেকায়। মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনার কথা বলতে গিয়ে তৃণমূল কাউন্সিলারের স্ত্রী জানান, সাধারণত বাড়ির ভিতর কোনও বাইরের লোক ঢোকেন না। মঙ্গলবার রাতে আমার স্বামীর খোঁজ করতে গিয়ে জোর করে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকেন। প্রথমে হাত পা বেঁধে দেয়। তারপর টাকা পয়সা, সোনা গয়না নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনার পর বুধবার সকালে তৃণমূল কাউন্সিলারের বাড়িতে যান খড়গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার। গোটা ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূল কাউন্সিলারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও রেল কলোনির মথুরাকোটিতে এই ধরনের ঘটনা ঘটেছে।

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি